Mohun Bagan: হাবাসকে নিয়ে জল্পনার পাহাড়

হাবাস (Antonio Lopez Habas) ‘স্যার’ কেমন আছেন? মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মধ্যে ঘুরছে এই প্রশ্ন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে হতে চলা ম্যাচে কি অ্যান্টোনিও লোপেজ হাবাস ফিরবেন কি না ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mohun bagan antonio lopez habas

হাবাস (Antonio Lopez Habas) ‘স্যার’ কেমন আছেন? মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মধ্যে ঘুরছে এই প্রশ্ন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে হতে চলা ম্যাচে কি অ্যান্টোনিও লোপেজ হাবাস ফিরবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনেকে দাবি করেছিলেন সুস্থ হয়ে ফিরছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। শুক্রবার সকাল থেকে পাওয়া যাচ্ছে অন্য আপডেট। মোহনবাগান সুপার জায়ান্টের হেড স্যার নাকি এখনও সুস্থ নন। কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামবেন সে ব্যাপারে পাওয়া যাচ্ছে না নিশ্চিত কোনও খবর।

   

Mohun Bagan East Bengal: কেন বন্ধ দরজার পিছনে হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ? জানুন সবটা

শুক্রবার সকাল থেকে গুঞ্জন, পাঞ্জাব এফসির বিরুদ্ধে আসন্ন ম্যাচেও অনিশ্চিত সবুজ মেরুন ব্রিগেডের অভিজ্ঞ স্প্যানিশ কোচ। চেন্নাইন এফসির বিরুদ্ধে গত ম্যাচ তিনি মাঠে ছিলেন না। হেরেছিল দল। হেড কোচ মাঠে না থাকার ঘটনা ফুটবলারদের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলেছিল বলেও মোহনবাগান ভক্তদের কেউ কেউ মনে করছেন।

Mohun Bagan: সাহালকে কেন্দ্র কর অব্যাহত ধোঁয়াশা

আশা করা হয়েছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে হতে চলা শনিবারের ম্যাচে তিনি মাঠে থাকবেন। এখন এই দাবি জোরালোভাবে আর শোনা যাচ্ছে না। দিল্লিতে হবে পাঞ্জাব এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ। হাবাস দিল্লিতে উপস্থিত হবে কি না সেটাও এখন প্রশ্নের আকার নিয়েছে। চিকিৎসক তাঁকে আরও বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google