মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে মহামেডান, ঘরের মাঠে বড় পরীক্ষা

কিশোর ভারতীতে আজ মুম্বই সিটির মুখোমুখি মহামেডান। টেবিলের তলানিতে থাকা ব্ল্যাক প্যান্থারদের সামনে মর্যাদা বাঁচানোর লড়াই।:

By Sandipa Nandy

Published:

Follow Us
mohammedan-sporting-vs-mumbai-city-isl-preview

Kolkata, May 15: আজ, শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ঘরের মাঠে অভিজ্ঞ দল মুম্বই সিটি এফসি-কে আতিথ্য দিতে চলেছে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যে ৭:৩০ মিনিট থেকে।

কোচিতে কেরালা ব্লাস্টার্স এফসি-র কাছে আগের ম্যাচটি হারার পর মহামেডান এসসি আজ নিজেদের দুর্গে মুম্বই সিটি এফসি-কে স্বাগত জানাচ্ছে। এখনো পর্যন্ত জয়ের স্বাদ পায়নি ব্ল্যাক প্যান্থাররা। তারা রয়েছে টেবিলের তলানিতে। এমতাবস্থায় আজকের ম্যাচ হেরে গেলে সেটিই হবে এই টুর্নামেন্টে।কফিনের শেষ পেরেক। তারা টুর্নামেন্টে থেকে অবনমিত হবে।

   

অন্যদিকে, মুম্বই সিটি এফসি আইএসএল শিরোপার অন্যতম দাবিদার। তারা বর্তমানে মোট ১১ ম্যাচে ৫টি জিতে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে। গত চার ম্যাচ ধরে তারা জয়ের খোঁজ পায়নি। তাই আজ টুর্নামেন্টে উভয় দলের এই দ্বাদশতম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া পেত্র ক্রাটকির দল।

ইতিহাস বলছে, এর আগে মোট চারবার মুখোমুখি হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব ও মুম্বই এফসি। যেখানে ৪টি ম্যাচই মুম্বইয়ের দখলে। কলকাতার এই ক্লাবটির জয়ের সংখ্যা ০।

মহামেডান স্পোর্টিং ক্লাব দলে বড় কোনো চোটের সমস্যা নেই। তবে মুম্বই সিটি এফসির হয়ে হোর্হে অর্টিজ এবং হোর্হে পেরেইরা দিয়াজ আহত। তাই তাদের আজ মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।

মহামেডান এসসি সম্ভাব্য লাইন-আপস:

শুভজিৎ ভট্টাচার্য (গোলরক্ষক), হীরা মন্ডল, গৌরব বোরা, পুখরামবাম মেইতি, সাজাদ প্যারে, অমরজিৎ সিং, লালরেমসাঙ্গা ফানাই, মহীতোষ রায়, তাংভা রাগুই, মাকান ছোটে, ফারদিন আলী মোল্লা।

মুম্বই সিটি এফসি সম্ভাব্য লাইন-আপস:

ফুরবা লাচেম্পা (গোলরক্ষক), আকাশ মিশ্র, নুনো রেইস, বিজয় ছেত্রী, ভালপুইয়া, লালনুন্টলুয়াঙ্গা, জনি কাউকো, নৌফল, ব্র্যান্ডন ফার্নান্দেস, বিক্রম প্রতাপ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google