কলকাতা লিগের জন্য স্কোয়াড ঘোষণা মহামেডানের, কারা থাকলেন?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত রবিবার থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ (CFL 2026)। ইস্টবেঙ্গল গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগের নয়া…

mohammedan-sporting-announces-28-member-squad-for-cfl-2026

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত রবিবার থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ (CFL 2026)। ইস্টবেঙ্গল গ্রাউন্ডে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগের নয়া সিজনের। তারপর ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। জয় এসেছে দুই শিবিরেই। এবার মঙ্গলবার বিকেল থেকে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করছে তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে রেনবো অ্যাথলেটিক ক্লাব। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে প্রত্যেকের।

এসবের মাঝেই স্কোয়াড ঘোষণা করেছে ব্ল্যাক প্যান্থার্সরা। যেখানে ঘোষণা করা হয়েছে মোট ২৮ জনের নাম। যাদের মধ্যে রয়েছেন শুভদীপ ভট্টাচার্য, পুখরামবাম দিনেশ মেইতেই, বান্টিকংশ বনিক, ইয়াশ চিকরো, মহম্মদ ফারদিন আলি মোল্লা, লালথাঙ্কিমা, বিশাল ছেত্রী, থোকচোম অ্যাডিসন সিং, জেরেমি লালদিনপুইয়া, আকাশ দাস, হীরা মন্ডল, শুভদীপ পন্ডিত, আয়ান, মহারাবাম ম্যাক্সিয়ন, নিখিল ডেকা, লালরেমসাঙ্গা, ইসরাফিল দেওয়ান, অর্পিত ছেত্রী, জুয়েল আহমেদ মজুমদার, টাংভা রাগুই।

এছাড়াও আছেন পাসাং তামাং, জোসেফ লালমুয়ানাওমা, মহিতোষ রায়, সোমনাথ দাস, রাহুল নষ্কর, অংশু রাজা, সিবাম সর্দার এবং লালঙ্গাইহসাকা। গতবারের হতাশা ভুলে এবার জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবে মহামেডান।