সাত পাকে বাঁধা পড়ছেন মনু-নীরজ? সামনে এল চাঞ্চল্যকর তথ্য

২০২৪ প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস রচনা করেছেন ভারতের স্টার অ্যাথলিট মনু ভাকর (Manu Bhaker and Neeraj Chopra)। ইতিমধ্যে তাঁর ফ্যান ফলোয়িং যথেষ্ট বেড়ে গিয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Manu Bhaker and Neeraj Chopra

২০২৪ প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস রচনা করেছেন ভারতের স্টার অ্যাথলিট মনু ভাকর (Manu Bhaker and Neeraj Chopra)। ইতিমধ্যে তাঁর ফ্যান ফলোয়িং যথেষ্ট বেড়ে গিয়েছে। এমনকী, প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহকও মনু হয়েছিলেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তিনি মা সুমেধা ভাকরকে নিয়ে প্যারিস গিয়েছিলেন। ইতিমধ্যে মনু ভাকর এবং তাঁর মা ভারতের অপর তারকা অ্যাথলিট তথা রুপোর পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার সঙ্গে দেখা করেন। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে। এমনকী, মনু এবং নীরজের বিয়ে নিয়েও গুঞ্জন ছড়াতে শুরু করেছে। অবশেষে এই ব্যাপারে মন্তব্য করলেন মনু ভাকরের বাবা রাম কিষান ভাকর।

কী বললেন মনু ভাকরের বাবা?
২০২৪ প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্টে ২ ব্রোঞ্জ পদকজয়ী চ্যাম্পিয়ন মনু ভাকরের বাবা এই গুঞ্জন একেবারে খারিজ করে দেন। রাম কিষান বললেন, ‘মনুর এখনও বিয়ের বয়স হয়নি। ও অনেকটাই ছোট। এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা কোনও চিন্তাভাবনা করছি না। তবে মনুর মা নীরজ চোপড়াকে নিজের ছেলের মতোই মনে করেন।’

   

একই কথা বললেন নীরজের কাকাও
একদিকে মনু ভাকরের বাবা এই গুঞ্জন খারিজ করেন। অন্য়দিকে, নীরজ চোপড়ার কাকাও গোটা বিষয়টিকে জল্পনা বলে উড়িয়ে দেন। তিনি বললেন, ‘নীরজ যখন অলিম্পিক টুর্নামেন্টে পদক জয় করেছে, তখন গোটা দেশ সেটা জানতে পেরেছে। ঠিক সেভাবেই যখন ও বিয়ে করবে, তখনও সবাই জানতে পারবেন।’

ইতিহাস গড়েছেন ভারতের এই দুই অ্যাথলিট
২০২৪ প্যারিস অলিম্পিকে মনু ভাকর এবং নীরজ চোপড়া ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক নয়া অধ্যায় লিখে ফেলেছেন। একই অলিম্পিক টুর্নামেন্টের শুটিং ইভেন্টে জোড়া পদক জয় করে মনু ভাকর এক নয়া কীর্তি স্থাপন করেছেন। অন্যদিকে, নীরজ টানা দ্বিতীয় অলিম্পিক টুর্নামেন্টে পদক জয় করলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে নীরজ লাগাতার ২ বার অলিম্পিক পদকজয়ী প্রথম অ্যাথলিট হিসেবে নিজের নাম খোদাই করেছেন। অন্যদিকে, মনু ভাকর স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট যিনি অলিম্পিক টুর্নামেন্টের একই মরশুমে জোড়া পদক জয় করেছেন। এই দুই অ্যাথলিটই হরিয়াণা থেকে উঠে এসেছেন।

কোন ছবি হল ভাইরাল?
সোশ্যাল মিডিয়ায় মনু ভাকর এবং নীরজ চোপড়ার একটি ছবির পাশাপাশি ভারতের এই জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে মনু ভাকরের মায়ের একটি ছবিও যথেষ্ট ভাইরাল হয়েছে। সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখছেন যে মনু ভাকরের মা তাঁর হবু জামাইয়ের সঙ্গে কথা বলছেন। তবে মনু ভাকরের মা নীরজ চোপড়াকে বলেছেন যে তাঁর মধ্যে এখনও অনেক খেলা বাকি রয়েছে। রুপোর পদক জয়ের পরই নীরজ যেন খেলা না ছেড়ে দেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google