সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান ম্যান ইউয়ের, ওল্ড ট্র্যাফোর্ডে অতিথি মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাঙালির কাছে একটা আবেগ। ভারতের প্রাক্তন অধিনায়ক। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। দেশকে বিশ্বকাপ দিতে না পারলেও, তিনি যা করেছেন ভারতীয় ক্রিকেটের জন্য তা অপরিসীম। তিনি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাঙালির কাছে একটা আবেগ। ভারতের প্রাক্তন অধিনায়ক। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। দেশকে বিশ্বকাপ দিতে না পারলেও, তিনি যা করেছেন ভারতীয় ক্রিকেটের জন্য তা অপরিসীম। তিনি না থাকলে হয়তো ধোনি, যুবরাজদের মতো ক্রিকেটার আমরা পেতাম না। ক্রিকেটের মাঠে কীভাবে ইংরেজদের নতজানু করতে হয়, তা শেখা তো মহারাজের থেকেই। ঐতিহাসিক লর্ডসে খালি গায়ে জার্সি ওড়ানোর ঔদ্ধত্য হয়তো একমাত্র তাঁরই আছে। তিনি যদি না থাকতেন, তাহলে হয়তো ইংরেজদের অহংকার চূর্ণ হত না।

শুধু ক্রিকেট বললে ভুল হবে, ফুটবলেও রয়েছে মহারাজের অগাধ প্রেম। আদ্যোপান্ত ফুটবলপ্রেমী দাদা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। বহুবার স্টেডিয়ামে বসে ম্যাঞ্চেস্টারের ম্যাচ দেখেছেন তিনি। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান জানাবে তাঁর প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচে বিশেষ অতিথি হিসেবে স্পেশাল হসপিটালিটি বক্সে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারের তরফ থেকে সৌরভকে আমন্ত্রণ জানানো জানানো হয়েছে। আগামী ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান জানানো হবে ব্রুনো ফার্নান্দেজদের তরফে।

   

প্রিমিয়ার লিগের শুরুতে একের পর এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পর পর ম্যাচে হারের মুখ দেখছিল ব্রুনো ফার্নান্দেজরা। সেখান থেকে ধীরে ধীরে কামব্যাক করেছে ম্যান ইউ। ১৫ মার্চ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যচ মাইকেল ক্যারিকের দলের কাছে। ২৯ ম্যাচে হ্যারি ম্যাগুয়ারদের পয়েন্ট ৫১ নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google