Lionel Messi: আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন মেসি

লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে কি শেষ ম্যাচ খেললেন? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে দেশের মাঠে শেষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Lionel-Messi

লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে কি শেষ ম্যাচ খেললেন? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে দেশের মাঠে শেষ ম্যাচ খেলছেন মেসি। শনিবার ভেনেজুয়েলার বিরুদ্ধে গোলও করেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর কথাতেও উঠে আসছে অবসর জল্পনা।

ম্যাচ শেষে দর্শকদের কাছ থেকে অভিবাদন পেলেন এলএম টেন। বুধবার ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে ইকুয়েডর। কোপা চ্যাম্পিয়নরা টানা ৩০ ম্যাচ অপরাজিত। আর এই ধারা বজায় রেখেই এগিয়ে যেতে প্রস্তুত আর্জেন্টিনা।

   

বিশ্বকাপের আগে শনিবারই দেশের মাটিতে শেষ ম্যাচ খেলল আর্জেন্টিনা। এদিন ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। খেলার ৩৫ মিনিটে নিকোলাস গঞ্জালেস গোল করে দলকে শুরুতে এগিয়ে দেন। ৭৯ মিনিটে ব্যবধান ২-০ করেন ডি’মারিয়া। ৩ মিনিট বাদেই গোল করেন লিওনেল মেসি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google