মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা

ভারতীয় উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতের মোহনবাগানে যোগ প্রায় চূড়ান্ত। তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুনে আসার জোর জল্পনা ফুটবল মহলে।

Lallianzuala Chhangte's Heartfelt Message After India's Heartbreaking 2-1 Loss to Singapore in AFC Asian Cup Qualifiers

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ সিজনটা প্রত্যাশা মত শেষ করতে পারেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গঙ্গা পাড়ের তাঁবুতে আইএফএ শিল্ড আসলেও পরবর্তীতে ফুটবলে আর খেতাব আসেনি। সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে তথা সুপার কাপের গ্ৰুপে শুরুটা ভালো করলেও পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব তথা ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি ড্র করেই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দুরন্ত ছন্দের মধ্যে দিয়ে শুরু করলেও পরবর্তীতে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। যারফলে খেতাব জয়ের সুযোগ হাতছাড়া হয় বাগানের।

Read More: FIFA সভাপতির নামে থানায় অভিযোগ, নোয়াখালির ঘটনায় চাঞ্চল্য বাংলাদেশে

শেষ ম্যাচে স্পোটিং ক্লাব দিল্লির বিরুদ্ধে পিছিয়ে থেকেও দল জয় ছিনিয়ে নিলেও ট্রফি ধরে রাখা সম্ভব হয়নি। গোল পার্থক্যের ব্যবধানে বাজিমাত করে পড়শী ক্লাব। সেইসব হতাশা কাটিয়ে এবার এই নয়া সিজনে ঘুরে দাঁড়ানোর লড়াই মেরিনার্সদের। তাই বহু আগে থেকেই কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছিল বাগান ব্রিগেড। এছাড়াও গত বৃহস্পতিবার থেকেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ডের প্রস্তুতি শুরু করেছে সিনিয়র দল। আপাতত ভারতীয় ফুটবলারদের নিয়ে প্রস্তুতি চললে ও খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি খেলোয়াড়রা। এসবের মাঝেই এবার এক ভারতীয় উইঙ্গারকে নিশ্চিত করে ফেলল সবুজ-মেরুন।

Read More: জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

তিনি লালিয়ানজুয়ালা ছাংতে। আগামী বছর পর্যন্ত তাঁর সঙ্গে মুম্বাই সিটি এফসির চুক্তি থাকলেও,‌ শেষ পাওয়া তথ্য অনুযায়ী এক বছর বাকি থাকতেই সবুজ-মেরুনে আসতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, তিনটি মরসুমের জন্য তাঁকে দলে টানতে চলেছে মোহনবাগান দল। সেক্ষেত্রে প্রায় ছয় কোটি কুড়ি লক্ষ টাকার কাছাকাছি পারিশ্রমিক পেতে চলেছেন জাতীয় দলের এই ফুটবলার।