বাবান আদক, কলকাতা ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠছে ফুটবলপ্রেমীদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অনুশীলনে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) গতিকে রুখতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাঁর নিজের দলের সতীর্থরাই! ফরাসি শিবিরের অন্দরমহলের এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে, মাঠে নামার জন্য কতটা ভয়ংকর মেজাজে রয়েছেন এই ফরাসি সুপারস্টার।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, বল পায়ে চিতার মতো ক্ষিপ্রতায় দৌড়চ্ছেন এমবাপে। তাঁর গতির সঙ্গে পাল্লা দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ফরাসি দলের বাকি ফুটবলারদের কাছে। নিজের সতীর্থদেরই রীতিমতো বোকা বানিয়ে, অনায়াসে ঘোল খাইয়ে গোল করে চলেছেন তিনি। তাঁকে রুখতে গিয়ে সতীর্থদের নাজেহাল অবস্থা ধরা পড়েছে ওই ভিডিওতে।
Also Read | FIFA বিশ্বকাপে সুযোগ পেল ভারত! কাপ জেতার হুংকার রঞ্জিত বাজাজের
ফরাসি সমর্থকদের কাছে এমবাপের এই আগুনে ফর্মের ভিডিওটি এই মুহূর্তে সবচেয়ে বড় স্বস্তির খবর। কারণ, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে দুরন্ত গোল করলেও, সেই ম্যাচেই চোট পেয়েছিলেন এমবাপে। মরক্কান ডিফেন্ডারদের কড়া ট্যাকলের মুখে পড়ে পাওয়া সেই চোট নিয়ে টুর্নামেন্টের পরবর্তী মহারণের আগে বেশ চিন্তায় ছিল ফরাসি শিবির।
Also Read | এশিয়ান অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্সে ভারতের দাপট, ৩ সোনাসহ ১৬ পদক জয়
কিন্তু অনুশীলনের এই ভিডিওটি সেই সমস্ত চোট-আতঙ্ককে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। সামান্য চোটের শঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে অনুশীলনে এমবাপে যে ফর্মে রয়েছেন, তা বিপক্ষ দলের জন্য এক চরম হুঁশিয়ারি। প্র্যাকটিসেই যদি সতীর্থদের তাঁর গতি সামলাতে গিয়ে এই বোকা বনে যাওয়ার মতো অবস্থা হয়, তবে মূল ম্যাচে প্রতিপক্ষের রক্ষণের জন্য যে কতটা কঠিন রাত অপেক্ষা করে আছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
Kylian Mbappe is even terrorising his own teammates during training pic.twitter.com/bpdrMq0Nrb
— Speedline (@speedlne) July 13, 2026





