Kerala Blasters FC: ৮ গোল! ডুরান্ড কাপের আগে হুংকার দিয়ে রাখল কেরালা

বড় জয় পেয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। এর্নাকুলামের পানামপল্লী নগর ফুটবল গ্রাউন্ডে একটি প্রীতি ম্যাচে মহারাজা কলেজ ফুটবল দলের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান সুপার লীগের এই দল

By Rana Das

Published:

Follow Us
Kerala Blasters FC

বড় জয় পেয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। এর্নাকুলামের পানামপল্লী নগর ফুটবল গ্রাউন্ডে একটি প্রীতি ম্যাচে মহারাজা কলেজ ফুটবল দলের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান সুপার লীগের এই দল। কেরালা ব্লাস্টার্স ৪-৪-২ ফর্মেশন নিয়ে খেলা শুরু করেছিল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ধরে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে পেরেছিল কেরালা ব্লাস্টার্স এফসি।

প্রথমার্ধ শেষ হয় ৪-০ গোলে। বিদ্যাসাগর ও বিজয় দুটি করে গোল করেন। হরমিপাম রুইভা, যিনি অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। প্রথমার্ধে ভালো ফুটবল প্রদর্শন করেছিলেন। এবং দলের দূর্গ রক্ষা করার কাজে নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন দেখা গেলেও ব্লাস্টারদের আক্রমণ অব্যাহত ছিল। ডায়ামানতাকোস ও লুনা একটি করে গোল তুলে নিয়েছিলেন নিজের নামের পাশে। রাহুল দু’বার লক্ষ্যভেদ করতে সক্ষম হন। যার ফলে ৯০ মিনিট শেষে ৮-০ ব্যবধানে ম্যাচ শেষ হয় ব্লাস্টারদের পক্ষে।

   

হরমিপাম, প্রবীর দাস, লেসকোভিচ এবং বিজয়ের মতো খেলোয়াড়রা রক্ষণভাগে সমান দক্ষতা প্রদর্শন করেছেন। দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়ে নতুন দলের জয়ে নিজের জাত চিনিয়েছেন প্রীতম কোটাল। আগামী মাস থেকে শুরু হতে চলা ডুরান্ড কাপে আরও কঠিন ম্যাচ পরীক্ষার মুখে পড়তে হবে কেরালার দলটিকে। তার আগে নিজেদের মনোবল বাড়িয়ে রাখা জরুরি।

প্রস্তুতি ম্যাচে যারা খেলেছেন:-
প্রথমার্ধ
শচীন, নাওচা, হরমিপাম, বিজয়, প্রবীর, ইয়োহেম্বা, আজহার (২৩) রোশান, ব্রাইস, জাস্টিন, বিদ্যাশগর, আজাল (২৩’ নিহাল)
দ্বিতীয়ার্ধ
করণজিৎ, সৌরভ, প্রীতম, লেসকোভিচ, সাহিফ, জ্যাকসন, দানিশ, আইমেন, রাহুল, লুনা, দিয়ামানতাকোস।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google