শিরোপার আশা বাঁচাতে চেন্নাইয়িনের বিরুদ্ধে মরিয়া জামশেদপুর এফসি

Kolkata, April 25: শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের দিনের দ্বিতীয় ম্যাচ।  জামশেদপুর এফসি (Jamshedpur FC) বনাম চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আজ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
jamshedpur-vs-chennaiyin-fc-isl-2026-title-hopes-match-preview

Kolkata, April 25: শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের দিনের দ্বিতীয় ম্যাচ।  জামশেদপুর এফসি (Jamshedpur FC) বনাম চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। আজ জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। ম্যাচটি সনি নেটওয়ার্কে টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে এবং ফ্যানকোড অ্যাপে স্ট্রিম করা যাবে।

আরও পড়ুন: East Bengal: ওডিশা ম্যাচের আগে কী বললেন অস্কার ব্রুজো?

   

জামশেদপুর এফসি (Jamshedpur FC) এই মরসুমে তাদের প্রথম চারটি ম্যাচের প্রতিটিতেই জয়লাভ করে। কিন্তু শেষ পাঁচটি ম্যাচে জয় অধরা জামশেদপুর (Jamshedpur FC) শিবিরে। বর্তমানে ১৫ নিয়ে বেঙ্গালুরুর নীচে লিগ টেবিলের ৬ নম্বরে ওয়েন কোয়েলের দল। লিগ পর্বে আর বাকি মাত্র চারটি ম্যাচ। তাদের খেতাব জয়ের সম্ভাবনা ক্ষীণ। এমতাবস্থায় ঘরের মাঠে আজকের ম্যাচটি জিততে জান প্রাণ লাগিয়ে দেবে জামশেদপুর (Jamshedpur FC) ।

আরও পড়ুন: মুম্বাই বনাম বেঙ্গালুরু মহারণ, পয়েন্ট টেবিলে টপ ফোরে থাকার লড়াই

উল্টোদিকে, দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি’র (Chennaiyin FC)এ মরসুমটা একদম ভালো যাচ্ছে না। এখনো পর্যন্ত নয়টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। ইস্ট বেঙ্গল ও ইন্টার কাশীর কাছে টানা দুই পরাজয়ের পর, এসসি দিল্লির বিপক্ষে জয় পায় এবং মোহামেডানের সাথে গোলশূন্য ড্র করে। আপাতত ৯ পয়েন্ট সংগ্রহ করে ১০ নম্বরে অবস্থিত চেন্নাইয়িন (Chennaiyin FC)। এই ম্যাচে সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে ক্লিফোর্ড মিরান্ডার দল।

আরও পড়ুন: টেবিল টেনিসে রোবটের দাপট, মানব খেলোয়াড়দের হারিয়ে চমক

পরিসংখ্যান বলছে, মোট ১৬বার এক অপরের বিরোধিতা করেছে জামেশদপুর ও চেন্নাইয়িন (Chennaiyin FC)। যার মধ্যে চেন্নাইয়িন জিতেছে ৮বার এবং জামেশদপুর এফসি সফল ৩বার। তাছাড়া ড্র হয়েছে ৫বার। মুখোমুখি সংঘর্ষের দৌড়ে চেন্নাইয়িন এফসি এগিয়ে।

জামশেদপুর এফসি (Jamshedpur FC) সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১):

অ্যালবিনো গোমস (গোলরক্ষক); নিখিল বারলা, প্রতীক চৌধুরী, লাজার সার্কোভিচ, মার্ক জো; রেই তাচিকাওয়া, প্রনয় হালদার, ভিন্সি, নিকোলা স্টোজানোভিক, সানান; মেসি বি।
আরও পড়ুন:

চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) সম্ভাব্য লাইন-আপস (৪-৪-২):

নওয়াজ (গোলরক্ষক); দিনলিয়ানা, লালদিনপুইয়া, এদুয়ার্দো কাউ, ইমরান খান; ইরফান ইয়াদওয়াদ, হ্নামতে, টংব্রাম, পেরেইরা; ড্যানিয়েল চিমা চুকউ, আলবার্তো নোগুয়েরা।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google