ISL Semifinal: নিজামদের বিরুদ্ধে পর্যুদস্ত এটিকে মোহন বাগান

পর্যুদস্ত (ISL Semifinal) এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে অপ্রত্যাশিত ফলাফল কলকাতার ফ্রাঞ্চাইজির দলের। বিরতির পর ডুবল পালতোলা নৌকা।  হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পর্যুদস্ত (ISL Semifinal) এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে অপ্রত্যাশিত ফলাফল কলকাতার ফ্রাঞ্চাইজির দলের। বিরতির পর ডুবল পালতোলা নৌকা। 

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনাল শুরু গিয়েছিল সেয়ানে সেয়ানে। প্রথম অর্ধের শেষে স্কোরলাইন ছিল ১-১। ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা। বিরতিতে যাওয়ার ঠিক আগে হায়দরাবাদকে সমতায় ফিরিয়েছিলেন ওগবেচে।

   
ISL Semifinal
গোল করে দলকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণা।

বিরতির পর প্রিয় দলের প্রতি স্বভাবতই ভালো কিছু প্রত্যাশা করেছিলেন এটিকে মোহন বাগান সমর্থকরা। কিন্তু দশ মিনিটের একটা স্পেলেই যেন ছারখার হয়ে গেল হুয়ান ফেরান্দোর বাগান। ৫৮ এবং ৬৪ মিনিটে হায়দরাবাদের হয়ে গোল করেছেন যথাক্রমে মহম্মদ ইয়াসির এবং হাভিয়ের সিভেইর। 

দুই গোলে পিছিয়ে পড়ার পর আর ব্যবধান কমাতে পারেনি এটিকে মোহন বাগান। বল পজিশন নিজেদের দখলে রাখলেও ফুটবলের আসল কাজটি করতে আজ তারা ব্যর্থ। হায়দরাবাদ তেকাঠি লক্ষ্য করে একাধিক শট নেওয়া হলেও নিজামদের দূর্গ টলাতে পারেনি বাগান। সেমিফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হারল এটিকে মোহন বাগান।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google