IPL 2026: ঘোষিত আইপিএলের সম্পূর্ণ সূচি, ইডেনে ম্যাচ কবে কবে?

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করল আইপিএল-এর (IPL 2026) সম্পূর্ণ সূচি। প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। এবার ঘোষিত হল ১৯তম আইপিএল-এর…

IPL 2026-eden-gardens-kkr-match-ticket-price-booking-details

কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করল আইপিএল-এর (IPL 2026) সম্পূর্ণ সূচি। প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। এবার ঘোষিত হল ১৯তম আইপিএল-এর পূর্ণাঙ্গ নির্ঘণ্ট।

গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ হবে। প্রাথমিকভাবে ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ২০টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গসহ দেশের ৪ রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত ছিল। ভোটের তারিখ ঘোষণার পর বৃহস্পতিবার বাকি ৫০টি ম্যাচের সূচি প্রকাশ করল বিসিসিআই। সব মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে এই মেগা টুর্নামেন্টে। তবে ফাইনাল এবং প্লে-অফের সূচি এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

অন্যদিকে কলকাতাবাসীর নজরে থাকে কেকেআরের ম্যাচ কবে আর কোথায়। ইডেনেই বা কটা ম্যাচ? আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণার পর এসব সংশয়ও দূর হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দু’দফায় বিধানসভা নির্বাচন। তাই ভোটের দিনগুলি বাদ দিয়ে ইডেনে ম্যাচ রাখা হয়েছে।

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ সূচি :

২৯ মার্চ-কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ওযাংখেড়ে, সময় সন্ধ্যা ৭.৩০)
২ এপ্রিল-কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (কলকাতা, সময় সন্ধ্যা ৭.৩০)

৬ এপ্রিল-কেকেআর বনাম পাঞ্জাব কিংস (কলকাতা, সময় সন্ধ্যা ৭.৩০)
৯ এপ্রিল-কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা, সময় সন্ধ্যা ৭.৩০)

১৪ এপ্রিল-কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, সময় সন্ধ্যা ৭.৩০)
১৭ এপ্রিল-কেকেআর বনাম গুজরাট টাইটান্স (আহমেদাবাদ, সময় সন্ধ্যা ৭.৩০)

১৯ এপ্রিল-কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা, সময় দুপুর ৩.৩০)
২৬ এপ্রিল-কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (লখনউ, সময় সন্ধ্যা ৭.৩০)

৩ মে-কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (হায়দ্রাবাদ, সময় দুপুর ৩.৩০)
৮ মে-কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি, সময় সন্ধ্যা ৭.৩০)

১৩ মে-কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রায়পুর, সময় সন্ধ্যা ৭.৩০)
১৬ মে-কেকেআর বনাম গুজরাট টাইটান্স (কলকাতা, সময় সন্ধ্যা ৭.৩০)

২০ মে-কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা, সময় সন্ধ্যা ৭.৩০)
২৪ মে-কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (কলকাতা, সময় সন্ধ্যা ৭.৩০)