ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, সোনি স্পোর্টসে সম্প্রচারিত হবে আইএসএল

সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। প্রথমে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল (Indian Super League) শুরু হওয়া নিয়ে নানান জট দেখা দিয়েছিল। সেই জট কাটতে আবার নতুন করে আইএসএলের সরাসরি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
indian-super-league-isl-sony-sports-live-telecast-2026

সুখবর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। প্রথমে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল (Indian Super League) শুরু হওয়া নিয়ে নানান জট দেখা দিয়েছিল। সেই জট কাটতে আবার নতুন করে আইএসএলের সরাসরি সম্প্রচার নিয়ে শুরু হয় ধোঁয়াশা। অবশেষে সমস্ত ধোঁয়াশায় ইতি পড়ল। মোবাইলে ফ্যানকোডের পাশাপাশি টেলিভিশনে সোনি স্পোর্টসে হবে আইএসএলের সরাসরি সম্প্রচার। ডুরান্ড কাপের পর এবার আইএসএলের ড্রয়িংরুমে ঢুকে পড়ল সোনি স্পোর্টস।

Read More: IND vs NAM: অভিষেক শর্মা না খেললে কে ওপেন করবেন?

আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ, ভ্যালেন্টাইনস ডে থেকে ১৪ টি দল নিয়ে শুরু হতে চলেছে এবারের আইএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস ও কেরালা ব্লাস্টার্স এফসি। ১৪ ফেব্রুয়ারি থেকেই সমস্ত ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টসের পর্দায়। প্রথমে স্টার স্পোর্টস ও পরে জিও হটস্টারে দেখা যেত ইন্ডিয়ান সুপার লিগ। তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শকরা। তবে এবার থেকে দর্শকদের অভ্যস্ত হতে হবে সোনি স্পোর্টসে।

   

Read More: আইএসএলের আগে শেষ চাল, তিন ভারতীয় ফুটবলার নিয়ে স্কোয়াড ভরল ওডিশা

গত বছর ৮ ডিসেম্বর ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা FSDL-এর সঙ্গে চুক্তি শেষ হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এরপর থেকে শুরু হয় বিভিন্ন জট। ৮.৬২ কোটি টাকায় আসন্ন আইএসএলের টেলিভিশন ও ডিজিট্যাল সম্প্রচারের স্বত্ব পেয়েছিল ফ্যানকোড। কিন্তু ফ্যানকোডের ডিজিট্যাল মাধ্যম থাকলেও টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা নয়। ফলে টেলিভিশনে সম্প্রচার করতে পারবে না ফ্যানকোড। তখন থেকে টেলিভিশনে সম্প্রচার নিয়ে জোর দিতে থাকে আইএসএলে অংশগ্রহণকারী দলগুলি।

Read More: সবুজ-মেরুনের এই প্রাক্তন তারকাকে দলে টানল মুম্বাই সিটি এফসি

এই আবহে একাধিকবার সোনি স্পোর্টসের নাম উঠে আসে। কিন্তু শুধুমাত্র আইএসএল সম্প্রচার করতে নারাজ ছিল সোনি স্পোর্টস। সোনির দাবি ছিল দীর্ঘ মেয়াদিভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে। তাই শুধুমাত্র এবারের আইএসএল স্বত্ব পাওয়ার জন্য সরাসরি দরপত্র তোলেনি সোনি স্পোর্টস। অবশেষে সমস্ত জট কাটিয়ে ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধে টেলিভিশনে আইএসএলের সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস। সোনির ৪ টি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। হিন্দি ও ইংরেজি ধারাভাষ্য শোনা যাবে। তবে মনে করা হচ্ছে, সোনি-আট চ্যানেলে বাংলা ধারাভাষ্য শোনা যেতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google