২৭ ফেব্রুয়ারি থেকে শুরু IFL 2026, বিনামূল্যে দেখা যাবে ফুটবল লিগ

কলকাতা: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে শুরু হয়েছে আইএসএল। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইলিগ যার নতুন নাম ইন্ডিয়ান ফুটবল লিগ (IFL 2026)৷ যদিও আইএসএলের মতো এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ifl-2026-start-date-free-live-telecast-dd-sports-prasar-bharati

কলকাতা: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে শুরু হয়েছে আইএসএল। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইলিগ যার নতুন নাম ইন্ডিয়ান ফুটবল লিগ (IFL 2026)৷ যদিও আইএসএলের মতো এই ফুটবল লিগ সম্প্রচার নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে সমর্থকদের জন্য সুখবর। বিনামূল্যে দেখা যাবে এই ফুটবল লিগ।

এবারের IFL-এর সম্প্রচার স্বত্ত্ব প্রসার ভারতীকে দিতে পারে। প্রসার ভারতীর টিভির উইংয়ের নাম দূরদর্শন ও রেডিও হচ্ছে অল ইন্ডিয়া রেডিও। প্রসার ভারতীতে এই ফুটবল লিগ দেখানো হলে কোনও টাকা দিতে লাগবে না। এমনকি সাব লাইসেন্সিং ফি-ও মকুব করছে AIFF। সম্প্রচার থেকে যে টাকা আয় হবে তা ৬০:৪০ রেশিওতে ভাগ করা হবে বলে জানানো হয়েছে। ৬০ শতাংশ যাবে ক্লাবগুলোর কাছে এবং ৪০ শতাংশ যাবে IFL-এর কেন্দ্রীয় রেভিনিউ পুলে।

   

IFL পরিচালনা করছে গর্ভনিং কাউন্সিল। সেখানে রয়েছেন ৯ টি ক্লাবের প্রতিনিধি। এছাড়া ম্যানেজিং কমিটিতে রয়েছেন ৫ টি ক্লাবের প্রতিনিধি। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০ টি দল। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা IFL-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নামধারী এফসি ও আইজল এফসি। ম্যাচ শুরু হবে বিকেল ৪টে নাগাদ। এরপর সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে চানমারি এফসি ও গোকুলাম কেরালা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google