ভোটের আগে রাজ্যে নিরাপত্তা জোরদার, জেনে নিন কোন জেলায় কত Central Forces মোতায়েন

কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতের নির্বাচন কমিশন৷ প্রথম পর্যায়ে রাজ্যের ২৩ জেলায় মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয়…

Central Forces

কলকাতা: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতের নির্বাচন কমিশন৷ প্রথম পর্যায়ে রাজ্যের ২৩ জেলায় মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করা হবে৷ এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়৷

উত্তর ২৪ পরগনা তিনটি পুলিশ জেলা ও দুটি কমিশনারেট মিলিয়ে ৩০ কোম্পানি বাহিনী পাবে৷ কলকাতায় মোতায়েন করা হচ্ছে ১২ কোম্পানি৷ মুর্শিদাবাদে ১৬, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ১৫ করে কোম্পানি মোতায়েন করা হবে৷ পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি, মালদহ ও নদিয়ায় ১২ করে এবং উত্তর দিনাজপুরে ১১ কোম্পানি থাকবে৷

   

দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, দার্জিলিং পার্বত্য এলাকা ও শিলিগুড়ি মিলিয়ে ৯ কোম্পানি এবং কোচবিহারেও ৯ কোম্পানি থাকবে৷ পূর্ব বর্ধমান ৮ কোম্পানি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে ৭ করে, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ারে ৫ করে এবং কালিম্পঙে ৩ কোম্পানি মোতায়েন করা হবে৷

মোট ২৪০ কোম্পানির মধ্যে রয়েছে—

১১০ কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)

৫৫ কোম্পানি বিএসএফ

২১ কোম্পানি সিআইএসএফ

২৭ কোম্পানি আইটিবিপি

২৭ কোম্পানি এসএসবি

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন জওয়ান রাখা বাধ্যতামূলক৷ কোনও কোম্পানিতে কর্মীর সংখ্যা কম হলে তা অনুমোদিত হবে না৷ নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই ১ মার্চ থেকে রাজ্যজুড়ে বাহিনী মোতায়েন শুরু হবে৷ প্রথম ধাপের ২৪০ কোম্পানির পরে ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি পাঠানো হবে৷

গত বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল৷ এবার ধাপে ধাপে মোট ৪৮০ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ প্রশাসনের মতে, এই ব্যবস্থা অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদ ভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *