Mohammedan SC: কোন সমাধান সূত্রে আইএসএল খেলছে মহামেডান? জানুন

গত বছর আইলিগ জয় করার সুবাদে আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে এবার দেশের প্রথম ডিভিশন লিগে অংশ নেবে ময়দানের তিন প্রধান। দিন কয়েক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mohammedan sc

গত বছর আইলিগ জয় করার সুবাদে আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যারফলে এবার দেশের প্রথম ডিভিশন লিগে অংশ নেবে ময়দানের তিন প্রধান। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল সাদা-কালো শিবিরের আইএসএলে যুক্ত হওয়ার কথা। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সেই আনন্দের মাঝেই ফের সমস্যা দেখা দিয়েছিল রেড রোডের এই ফুটবল ক্লাবে।

   

যারফলে একটা সময় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল। তবে সেইসব এখন অতীত। সব রকমের জটিলতা কাটিয়ে এবার ইন্ডিয়ান সুপার লিগে নামছে ব্ল্যাক প্যান্থার্স। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শেয়ার সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বোর্ড অফ ডিরেক্টরসে যোগদান নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল সাদা-কালোর অন্দরে‌।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে বাঙ্কারহিল ও শ্রাচী স্পোর্টসের তরফে দুইজন করে সদস্যের পাশাপাশি ক্লাবের তরফে দুই সদস্যের অংশগ্রহণের কথা জানানো হয়। এই নিয়েই দেখা দেয় যাবতীয় সমস্যা। ক্লাব কর্তাদের তরফে জানানো হয় পাঁচ জন সদস্যের যোগদানের কথা। তবে বর্তমানে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, মহামেডান স্পোর্টিং ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরিতে উভয় সংস্থার দুইজন করে সদস্য থাকার পাশাপাশি ক্লাবের তরফে থাকবেন তিনজন সদস্য।

তবে সেখানেই শেষ নয়। জানা গিয়েছে এই বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রাচী গ্ৰুপের কর্নধার রাহুল টোডি। যারফলে আইএসএলে অংশগ্রহণ করতে আর সমস্যা থাকছে না রেড রোডের এই ফুটবল ক্লাবের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google