গুকেশ বনাম সিন্দারভ বিশ্বমঞ্চে, ক্যান্ডিডেটসে টিকে বৈশালীও লড়াইয়ে

সাইপ্রাসে আয়োজিত ক্যান্ডিডেটস দাবা ২০২৬-এর শিরোপা জয় করলেন জাভোখির সিন্দারভ। উজবেকিস্তানের এই তরুণ গ্র্যান্ডমাস্টার অনিশ গিরি-কে হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। পাশাপাশি ...

By Sandipa Nandy

Published:

Follow Us
gukesh-vs-sindarov-world-championship-candidates-chess-vaishali-race

সাইপ্রাসে আয়োজিত ক্যান্ডিডেটস দাবা ২০২৬-এর শিরোপা জয় করলেন জাভোখির সিন্দারভ। উজবেকিস্তানের এই তরুণ গ্র্যান্ডমাস্টার অনিশ গিরি-কে হারিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। পাশাপাশি মহিলাদের বিভাগেও এই মর্যাদাপূর্ণ খেতাবের লড়াইয়ে টিকে রয়েছেন।

১৩তম রাউন্ডে ডাচ দাবাড়ু অনিশ গিরির সাথে ড্র করেন সিন্দারভ। তখনো এক রাউন্ড বাকি। তার আগেই ক্যান্ডিডেটস দাবা ২০২৬ নিজের নামে করলেন সিন্দারভ। এখন সামনে রয়েছে বিশ্বচ্যাম্পিয়নশিপ। আর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশ। ভারতের এই দাবাড়ু ২০২৪ সালে ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

   

ক্যান্ডিডেটস দাবার এই আসরে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা নিজের নিয়ন্ত্রণে রাখেন উজবেকিস্তানের সিন্দারভ। একটি ম্যাচও হারেননি। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক কৌশল অনুসরণ করে প্রত্যেকবার জয় ছিনিয়ে নিয়েছেন সিন্দারভ। তার সুফল মিলল। অবশেষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন তিনি। সিন্দারভ ও গুকেশের এই লড়াই দাবা ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে চলেছে।

অন্যদিকে মহিলা বিভাগেও একইরকম উত্তেজনা বাড়িয়েছে। ত্রয়োদশ রাউন্ডে ভারতের রমেশবাবু বৈশালী তান ঝংইয়ের সঙ্গে ড্র করেন। তাই এখনো শিরোপার দৌড়ে ভারতের এই দাবাড়ু। বর্তমানে ৭.৫ পয়েন্ট নিয়ে বিবিসারা আসসাউবায়েভার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন বৈশালী। সামনে শিরোপা জয়ের কঠিন পরীক্ষা।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.