১৮ বছর পর সুইসদের হারাল জার্মানি, ম্যাচের নায়ক ফ্লোরিয়ান উইর্টজ

আধিপত্য বজায় রেখে সুইজারল্যান্ডকে হারাল জার্মানি। ঘরের মাঠেই জার্মানির কাছে হার মানতে হল সুইস ফুটবল টিমকে। সুইজারল্যান্ড বনাম জার্মানির আক্রমনাত্মক এই ম্যাচের স্কোর ৩-৪। জার্মানির…

Germany vs Switzerland match

আধিপত্য বজায় রেখে সুইজারল্যান্ডকে হারাল জার্মানি। ঘরের মাঠেই জার্মানির কাছে হার মানতে হল সুইস ফুটবল টিমকে। সুইজারল্যান্ড বনাম জার্মানির আক্রমনাত্মক এই ম্যাচের স্কোর ৩-৪। জার্মানির এই জয় ফ্লোরিয়ান উইর্টজ-এর অবদানের ফল।

সুইজারল্যান্ডের বাসেল শহরের সেন্ট ইয়াকব-পার্ক স্টেডিয়ামে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জার্মানির জয় সহজ ছিল না। ব্যাসেলের এই রোমাঞ্চকর ম্যাচে ফ্লোরিয়ান উইর্টজ দুর্দান্ত পারফর্ম করেন। জার্মানি প্রথমার্ধের ২-২ ড্রয়ের পর শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। ফ্লোরিয়ান উইর্টজ ২টি গোল এবং ২টি অ্যাসিস্টের মাধ্যমে জার্মানির জয়ে প্রধান ভূমিকা রাখেন।

   

জার্মানি ৫২% বল পজেশন এবং ৯টি শট (৪টি লক্ষ্যে) নিয়ে আধিপত্য বিস্তার করে, অন্যদিকে সুইজারল্যান্ড ৪টি শট (২টি লক্ষ্যে) নেয়। ম্যাচের প্রথমার্ধে গোল হয় সুইস দলের। ১৭ মিনিটে প্রথম গোল করেন ড্যান এনডোয়ে। এরপর জার্মানির জোনাথন তাহ ২৬ মিনিটে গোল করে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরান। এরপর ব্রিল এমবোলো ৪১ মিনিটে সুইস টিমের হয়ে গোল করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গর্জে ওঠে জার্মান দল। ৬১ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজ জার্মানির হয়ে ম্যাচে প্রথম গোল করেন। জোয়েল মন্টেইরো ৭৯ মিনিটে গোল সুইস টিমকে ম্যাচে ফেরান। তবে ফ্লোরিয়ান উইর্টজ ৮৫ মিনিটে ফের গোল করে জার্মানিকে জয়ের পথ দেখিয়ে দেয়।
জার্মানির সবকটি গোলের সাথেই ফ্লোরিয়ান উইর্টজ সরাসরি জড়িত ছিলেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সুইসরা জার্মানির চেয়ে ৮ ধাপ নিচে অবস্থান করছে। তবুও প্রতিপক্ষ হিসেবে তাদের হারানো বরাবরই অত্যন্ত কঠিন কাজ। তাদের বিপক্ষে জার্মানির সর্বশেষ জয়টি এসেছিল সুদূর ২০০৮ সালে। ১৮ বছর পর আবার সুইসদের হারাল জার্মানিরা।