ইডেনে মরণ বাঁচন ম্যাচ, কালীঘাটে ছুটলেন সূর্যদের হেড স্যার

সোহিনী পোড়েল, কলকাতা: কালীঘাট এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir Kalighat)। এই দুই যেন একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে। কলকাতায় গম্ভীর আসবেন আর কালীঘাটে যাবেন না, তা হতেই পারে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gautam-gambhir-kalighat-visit-before-india-vs-west-indies-eden-t20

সোহিনী পোড়েল, কলকাতা: কালীঘাট এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir Kalighat)। এই দুই যেন একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে। কলকাতায় গম্ভীর আসবেন আর কালীঘাটে যাবেন না, তা হতেই পারে না। শুক্রবার রাতে কালীঘাটে যাওয়ার কথা থাকলেও শনিবার সাতসকালে কালীঘাটে ছুটলেন সূর্যদের হেড স্যার গম্ভীর।

শুক্রবার বিকাল সাড়ে ৪টে নাগাদ চেন্নাই থেকে কলকাতায় আসার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু দুপুরে কলকাতায় জোরালো ভূমিকম্প হয়। তাই কিছুক্ষণের জন্য কলকাতা রানওয়ে বন্ধ ছিল। চেন্নাই থেকে প্রায় ৪০ মিনিট পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সূর্যরা। শহরে এসে পৌঁছন তাঁরা। অন্যদিকে আহমেদাবাদ থেকে শহরে আসে ক্যারিবিয়ানরা।

   

শনিবার সকালে একটি সাদা গাড়িতে করে কালীঘাটে পৌঁছন গৌতম গম্ভীর। তাঁর পরনে ছিল কালো পোশাক। মন্দিরের ভিতরে মাতৃমূর্তির সামনে আরতি করেন তিনি। দলের হয়ে পুজো দেন। মন্দির থেকে বেরিয়ে আসার সময় তাঁর কপালে ছিল গেরুয়া তিলক।

আইপিএলে দাপটের সঙ্গে কেকেআরে খেলেছেন গৌতম গম্ভীর। অধিনায়কত্বও করেছেন তিনি। মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই নিয়মিতভাবে কালীঘাটে যান গম্ভীর। এবারও যখন কলকাতায় এসেছেন তিনি, সেই একই পথে হাঁটতে চলেছেন। শহরে এসেই কালীঘাট মন্দিরে যাবেন তিনি। দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন গম্ভীর।

আগামী ১ মার্চ ইডেনে ভাগ্য নির্ধারণের ম্যাচ। মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই এখনও পর্যন্ত সুপার এইট পর্বে জিতেছে ১ টি করে ম্যাচে এবং হেরেছে ১ টি করে ম্যাচে। সেদিন যে দল জিতবে সেই দলই সেমির টিকিট পাকা করবে, অন্যদিকে যে দল হারবে সেই দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google