ফিরল জোটার স্মৃতি, তবে অল্পের জন্য শেষরক্ষা এই ফরাসি তারকার

ফুটবল বিশ্বে ফের একবার ফিরে এল ভয়ংকর গাড়ি দুর্ঘটনার আতঙ্ক। গত বছর পর্তুগিজ তারকা দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। ঠিক সেই আবহেই বুধবার বড় বিপদের মুখে ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
france-footballer-kolo-muani-unfazed-by-minor-car-accident-ahead-of-champions-league-clash

ফুটবল বিশ্বে ফের একবার ফিরে এল ভয়ংকর গাড়ি দুর্ঘটনার আতঙ্ক। গত বছর পর্তুগিজ তারকা দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। ঠিক সেই আবহেই বুধবার বড় বিপদের মুখে পড়লেন ফ্রান্স জাতীয় দলের তারকা ফরোয়ার্ড এবং কিলিয়ান এমবাপের সতীর্থ র‌্যান্ডাল কোলো মুয়ানি (Kolo Muani)।

শেষ মুহূর্তের ডাক পেয়েও অনিশ্চয়তায় স্কটল্যান্ড, ফের সুযোগ বাংলাদেশের!

   

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে যোগ দিতে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন মুয়ানি। নিজেই চালাচ্ছিলেন তাঁর বিলাসবহুল ফেরারি। সঙ্গে ছিলেন সতীর্থ উইলসন ওডোবার্ট। হঠাৎই মাঝরাস্তায় ঘটে যায় দুর্ঘটনা। আচমকা গাড়ির সামনের চাকায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গাড়ির এক বড় অংশে।

তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় সময়মতো গাড়ি থামানো এবং দ্রুত বেরিয়ে আসার কারণে। আগুন লাগতেই গাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন কোলো মুয়ানি। সতীর্থ উইলসন ওডোবার্ট তৎপরতার সঙ্গে সাহায্য করে তাঁকে নিরাপদে গাড়ি থেকে বের করে আনেন। সৌভাগ্যবশত, দুই ফুটবলারই অক্ষত রয়েছেন।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দুই ফুটবলার একই গাড়িতে ছিলেন না। তবে মুয়ানির গাড়িতে আগুন দেখতে পেয়েই সাহায্যের জন্য এগিয়ে আসেন ওডোবার্ট। গাড়িটির সামনের অংশ আংশিকভাবে পুড়ে গেলেও প্রাণহানির মতো বড় ক্ষতি হয়নি।

ঘটনার পর সাংবাদিক সম্মেলনে টটেনহ্যাম হটস্পারের কোচ টমাস ফ্র্যাঙ্ক বলেন, “একটি ছোট দুর্ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যবশত সেখানে আমাদের দুই ফুটবলার জড়িয়ে পড়েছিলেন। তবে সবচেয়ে বড় কথা, ওরা দু’জনই সুস্থ আছে। দুর্ঘটনার কারণে ওদের পৌঁছাতে একটু দেরি হবে। এখনও ওদের সঙ্গে সরাসরি কথা হয়নি, তবে আশা করছি বুধবারের ম্যাচে ওরা খেলতে পারবে।”


উল্লেখ্য, টটেনহ্যামের জার্সিতে চলতি মরসুমে বেশ ভালো ছন্দে রয়েছেন কোলো মুয়ানি। তাঁর এই দুর্ঘটনার খবরে কিছু সময়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবলপ্রেমীরা।

প্রসঙ্গত, ঠিক এক বছর আগে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা দিয়োগো জোটা। ভাই আন্দ্রে সিলভার সঙ্গে একটি সুপারকারে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। সেই হৃদয়বিদারক ঘটনার স্মৃতিই ফের উসকে দিল মুয়ানির এই দুর্ঘটনা।

Subhasish Ghosh

[email protected]

Follow on Google