Football : ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিদের বিরুদ্ধে খেললেন দেবিজিৎ-রা

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলারদের (Football) বিরুদ্ধে একটি ম্যাচে নেমেছিলেন ভারতের প্রতিনিধিরা। ভারতের হয়ে প্রাক্তন ফুটবলাররা যেমন ছিলেন, তেমনই খেলেছেন বর্তমান প্রজন্মের কয়েকজন। দলে ছিলেন…

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলারদের (Football) বিরুদ্ধে একটি ম্যাচে নেমেছিলেন ভারতের প্রতিনিধিরা। ভারতের হয়ে প্রাক্তন ফুটবলাররা যেমন ছিলেন, তেমনই খেলেছেন বর্তমান প্রজন্মের কয়েকজন। দলে ছিলেন দেবজিত, আদিলরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি দলে ছিলেন মাইকেল সিলভেস্ত্রে (চেন্নাইয়ান এর প্রাক্তন ফুটবলার ), ওয়েস ব্রাউন ( কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলার ), রুনি জনসন, পিটার স্কিমিচেল, ভিডিক, কুইন্টন ফরচুন, লুইস সাহা।

Advertisements

আরও পড়ুন: ATK Mohun Bagan : রয় কৃষ্ণা, উইলিয়ামস দুজনকেই ছেঁটে ফেলতে পারে বাগান

ভারতীয় প্রতিনিধিরা হলেন – রমন বিজয়ন, নিন্থৈ, আদিল খান, দেবজিত, এডুইন। দুই পক্ষই করেছে একটি করে গোল।

অ্যাপলো টিমকে ধন্যবাদ জানিয়ে রমন বিজয়ন বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা এবং ভারতীয় ফুটবলের বর্তমান প্রজন্মের সঙ্গে ভালো পায়ে দারুণ অভিজ্ঞতা হল।’