যে দেশকে কোনওদিন হারাতে পারেনি ব্রাজিল!

বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিলের বিরুদ্ধে অপরাজিত রয়েছে নরওয়ে। শেষ ষোলোর লড়াইয়ের আগে সেই পরিসংখ্যান ঘিরে বাড়ছে জল্পনা।

FIFA World Cup: brazil-never-beat-norway-football-history

বাবান আদক, কলকাতা ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ( FIFA World Cup)। সাম্বার জাদুতে গোটা বিশ্বকে যারা মুগ্ধ করে, পেলে-রোনাল্ডোর ব্রাজিল ফুটবলের ইতিহাসে আজ পর্যন্ত একটি দেশকে কখনও হারাতে পারেনি! তারা হলো নরওয়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিস্ময়ের নাম নরওয়ে।

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই নিখাদ বাস্তব। ফুটবল ইতিহাসের পাতায় ব্রাজিলের সবচেয়ে বড় ‘জুজু’ এই নরওয়ে। ১৯৮৮ থেকে আজ পর্যন্ত চারবারের সাক্ষাতে দু’বার জিতেছে ভাইকিংরা, বাকি দুই ম্যাচ অমীমাংসিত। ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে ১৯৯৮ বিশ্বকাপের সেই রাত! রোনাল্ডো, রিভাল্ডো, কাফুদের ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল এই নরওয়েই।

Advertisements

আর এবার, বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ইতিহাস আর বর্তমান। লড়াইয়ের আগে মাঠের উত্তেজনা যখন ফুটন্ত আগ্নেয়গিরির মতো টগবগ করছে, ঠিক তখনই চিত্রনাট্যে চরম নাটকীয় মোড়! নরওয়ের তুরুপের তাস, চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ৫ গোল করে ফেলা ‘গোলমেশিন’ আর্লিং হলান্ডের গলাতেই কিনা শোনা গেল উল্টো সুর! যে দলটা ইতিহাসজুড়ে ব্রাজিলকে কাঁদিয়ে ছেড়েছে, সেই দলের মহাতারকা যুদ্ধের আগেই অস্ত্র নামিয়ে বলে বসলেন, “ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই ক্ষীণ!”

কীসের এত ভয় হলান্ডের? তবে কি বর্তমান ব্রাজিলের ফর্ম দেখেই মানসিকভাবে পিছিয়ে পড়ল নরওয়ে? নাকি প্রতিপক্ষকে আত্মতুষ্টিতে ভোগানোর জন্য এক নিখুঁত মনস্তাত্ত্বিক চাল? ইতিহাস কি আবারও প্রমাণ করবে যে নরওয়েই ব্রাজিলের আসল ‘গলার কাঁটা’, নাকি দীর্ঘ প্রতীক্ষিত শাপমুক্তি ঘটবে ভিনিসিয়াসদের? তার উত্তর সময়ই বলে দেবে।