অনবদ্য আনোয়ার, মহামেডানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

কলকাতা: গত দুইটি ম্যাচের হতাশা কাটিয়ে আজ ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী মহামেডান স্পোর্টিং…

East Bengal vs Mohammedan ISL derby

কলকাতা: গত দুইটি ম্যাচের হতাশা কাটিয়ে আজ ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী মহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গোল পেয়েছেন যথাক্রমে আনোয়ার আলি, ইউসেফ ইজ্জেজারি‌ এবং সাউল ক্রেসপো। এছাড়াও আরও একাধিকবার গোলের সহজ সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। নাহলে অনায়াসেই বাড়ত ব্যবধান।

এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে লাল-হলুদ ফুটবলারদের। স্বাভাবিকভাবেই গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের ৪ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলির লং শট প্রতিপক্ষের গোলরক্ষককে পরাজিত করে অনায়াসে চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই গোল নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় দলের সকল ফুটবলারদের। তারপর প্রথম কোয়ার্টারের শেষের দিকে অর্থাৎ ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ইউসেফ ইজ্জেজারি‌।

   

যারফলে ২-০ গোলের ব্যবধান গিয়ে দাঁড়ায়। তারপর প্রায় ৩৮ মিনিটের মাথায় সাদা-কালো রক্ষণভাগে হানা দেয় ইউসেফরা। তাঁদের আটকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। যারফলে চলে আসে দ্বিতীয় পেনাল্টি। শট নেন দলের অধিনায়ক সাউল ক্রেসপো। প্রথম শটে বল বলে ঠেলে দিলেও সেটি বাতিল করেন ম্যাচ রেফারি। পুনরায় শট নেন এই স্প্যানিশ। এবার ও বল গোলে রাখতে ভুল করেননি সাউল। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ।