মশালের তেজে ছাড়খাড় মহামেডান, গোল পার্থক্যে সবাইকে ছাপিয়ে ইস্টবেঙ্গল

কলকাতা: নতুন সপ্তাহে নতুন ছন্দে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল অস্কার…

east-bengal-7-0-mohammedan-isl-derby-goal-difference-top

কলকাতা: নতুন সপ্তাহে নতুন ছন্দে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ পড়শী ক্লাব তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ৭-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল সাউল ক্রেসপোরা। দলের হয়ে এদিন দুইটি করে গোল পান যথাক্রমে আনোয়ার আলি, ইউসেফ ইজ্জেজারি‌। এছাড়াও একটি করে গোল করেন সাউল ক্রেসপো, পিভি বিষ্ণু এবং নন্দকুমার সেকার। বলাবাহুল্য, বহুদিন পর এবার ফের গোল পেলেন নন্দ। অতিরিক্ত সময়ের শেষে দূরপাল্লার শটে গোল অনায়াসেই মন জয় করে সকলের।

৪ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলির দুরন্ত শট প্রতিপক্ষের গোলরক্ষককে পরাজিত করে অনায়াসে চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই গোল নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় দলের সকল ফুটবলারদের। তারপর প্রথম কোয়ার্টারের শেষের দিকে অর্থাৎ ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ইউসেফ ইজ্জেজারি‌। যারফলে ২-০ গোলের ব্যবধান গিয়ে দাঁড়ায়। তারপর প্রায় ৩৮ মিনিটের মাথায় সাদা-কালো রক্ষণভাগে হানা দেয় ইউসেফরা। তাঁদের আটকাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। যারফলে চলে আসে দ্বিতীয় পেনাল্টি। শট নেন দলের অধিনায়ক সাউল ক্রেসপো।

   

প্রথম শটে বল বলে ঠেলে দিলেও সেটি বাতিল করেন ম্যাচ রেফারি। পুনরায় শট নেন এই স্প্যানিশ। এবার ও বল গোলে রাখতে ভুল করেননি সাউল। তারপর দ্বিতীয়ার্ধে ও চলে লাল-হলুদের দাপট। ৫৫ মিনিটের মাথায় মিগুয়েল ফেরেইরার পেনাল্টি থেকে গোল কয়েন ইউসেফ ইজ্জেজারি‌। তারপর বেশকিছুটা সময় মাঝমাঠে উভয় দলের ফুটবলারদের সক্রিয়তার পর ৭৫ মিনিটের মাথায় অনবদ্য আক্রমণে উঠে গোল পান পিভি বিষ্ণু। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করা হয়। শেষ লগ্নে নিজের জাত চিনিয়ে যান নন্দকুমার।