East Bengal : রয় কৃষ্ণাকে দলে নেওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল

সামনের মরশুমে বড় কিছু করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। স্থানীয় এবং উদীয়মান ফুটবলারদের পাশাপাশি ভালো মানের বিদেশিদের দিকেও নজর রেখেছেন ক্লাব কর্তারা। রয় কৃষ্ণা (Roy Krishna) যার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সামনের মরশুমে বড় কিছু করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। স্থানীয় এবং উদীয়মান ফুটবলারদের পাশাপাশি ভালো মানের বিদেশিদের দিকেও নজর রেখেছেন ক্লাব কর্তারা। রয় কৃষ্ণা (Roy Krishna) যার মধ্যে অন্যতম।

শুক্রবার দলবদলের বাজারে মিলছে একের পর এক চমকপ্রদ খবর। ডেভিড উইলিয়ামসের দল বদলের খবর আগে জানা গিয়েছিল। এবার খবর এল রয় কৃষ্ণাকে নিয়ে। ভারতীয় ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে ফিজিয়ান তারকাকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে লাল হলুদ শিবির।

   

আগামী মরশুমে রয় কৃষ্ণা কোন দলে থাকবেন সে বিষয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ রয়েছে। মনে করা হচ্ছে তাঁকে আর স্কোয়াডে রাখতে আগ্রহী নয় এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। এমন সম্ভাবনার পালে সম্প্রতি আরও জোরালো হাওয়া লেগেছে।

সূত্রের খবর, কৃষ্ণাকে সই করানোর জন্য মুখিয়ে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। যার মধ্যে দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত একজন বিদেশি ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছেন। আগামী মরশুমে লাল হলুদ জার্সিতে দেখা যাবে ডিফেন্ডার ইভান গঞ্জালেজকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google