সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার মরসুমের শুরুটা যথেষ্ট হতাশাজনক ছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ড ও সুপার কাপের মতো টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য না আসলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের এই প্রধান। অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে শেষ পর্যন্ত দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য পেয়েছিল মশাল ব্রিগেড। ইন্টার কাশীকে পরাজিত করে প্রায় বাইশ বছর পর জাতীয় লিগ জয় করে ছিল লাল-হলুদ। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। তবে নতুন সিজনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে দল গুলি।
আরও পড়ুন: ৩৯-এও বিধ্বংসী মেসি! বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক জাদুকরের
বিগত কয়েক সপ্তাহ ধরে এক্ষেত্রে বারংবার উঠে আসতে শুরু করেছিল পড়শী ক্লাব মোহনবাগানের নাম। তরুণ ফুটবলার সায়ন বন্দোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বিদেশি ফুটবলারদের সঙ্গে ও ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন করে ফেলেছে মোহনবাগান। এমনকি লাল-হলুদের গোল্ডেন বল জয়ী তারকা মিগুয়েল ফেরেইরাকে দলে নেওয়ার ক্ষেত্রে ও বারংবার উঠে আসতে শুরু করেছে মেরিনার্সদের নাম। কিন্তু কাদের নিয়ে দল গড়ছে মশাল ব্রিগেড? অবশেষে সেই নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা যাচ্ছে এক স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল দল।
তিনি ড্যানিয়েল রামিরেজ। ওরফে দানি রামিরেজ। পূর্বে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা ফুটবলার। গত আইএসএল মরসুমে এই দলের হয়ে খেলেছিলেন প্রায় ১৩টি ম্যাচ। যার মধ্যে নিজে করেছিলেন চারটি গোল। সেইসাথে দুইটি অ্যাসিস্ট ও ছিল বছর তেত্রিশের এই ফুটবলারের। কিন্তু গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে আইএসএলের সেই ফুটবল ক্লাবের। সেই সুযোগ কাজে লাগিয়েই তার কাছে চুক্তিপত্র পাঠিয়েছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়তো সম্পন্ন হবে তাঁর যোগদান



