শক্তিশালী মাঝমাঠ! তিন বছরের চুক্তিতে লাল-হলুদে বরিস সিং

এফসি গোয়া ছেড়ে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন বরিস সিং। নতুন মরসুমের আগে দল শক্তিশালী করতে আরও এক গুরুত্বপূর্ণ সই করল লাল-হলুদ।

east-bengal-sign-Boris Singh Thangjam-three-year-contract

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দল বদলের বাজারে একের পর এক চমক দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। গতবারের আইএসএল জয়ী কোচ অস্কার ব্রুজোকে বিদায় জানিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে নয়া কোচ হিসেবে ঘোষণা করেছে মশাল ব্রিগেড। তবে শুধুমাত্র কোচ নয়। গতকাল দাপুটে গোলরক্ষক ফুর্বা লাচেনপাকে স্বাগত জানিয়েছিল দল। যেটা ছিল নিঃসন্দেহে বিরাট বড় চমক। সেই ধারা বজায় থাকল আজ। এবার আরেক ভারতীয় ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিল ম্যানেজমেন্ট। তিনি বরিস সিং। আজ কিছু ঘন্টা আগেই এই কথা ঘোষণা করেছে ময়দানের এই প্রধান।

Also Read | ভেঙে গেল জুটি! ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ ইমামির

গত ২০২৩-২০২৪ মরসুমে জামশেদপুর এফসি থেকে এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে যত সময় এগিয়েছে মানোলো মার্কেজের তত্ত্বাবধানে দলের হয়ে নিজেকে প্রমাণ করেছিলেন বারংবার। শেষ সিজনে ও সুপার কাপের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে যথেষ্ট সক্রিয় ছিলেন বছর ছাব্বিশের এই মনিপুরী ফুটবলার। তবে মাস কয়েক আগে থেকেই শোনা যাচ্ছিল যে নয়া মরসুমে হয়তো তাঁকে দেখা যেতে পারে লাল-হলুদের জার্সিতে। সেটাই হল এবার। আগামী তিনটি সিজনের জন্য আইএসএল জয়ী এই ফুটবল দলেই খেলবেন বরিস।‌

Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

তাঁর উপস্থিতি নিঃসন্দেহে দলের মধ্যে যে প্রভাব ফেলবে সেটা বলার অপেক্ষা রাখে না। এফসি গোয়ায় অনবদ্য পারফরম্যান্স করার পর এই নয়া ফুটবল দলের হয়ে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন এখন সেটাই দেখার।‌

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া