East Bengal: খাবরাকে নিয়ে বিশেষ বিবৃতি দিল মশালবাহিনী

গত ৪ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নিজেদের ঘরের মাঠে ৫ গোলের ব্যবধানে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে কুয়াদ্রাতের ...

By Rana Das

Published:

Follow Us
East Bengal eyes former captain Harmanjot Singh Khabra's return to the team

গত ৪ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। নিজেদের ঘরের মাঠে ৫ গোলের ব্যবধানে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়েছে কুয়াদ্রাতের ছেলেরা। উল্লেখ্য, হায়দরাবাদ ম্যাচের পর একাধিক ম্যাচে ভালো খেলে এমনকি এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের 

   

মূলত বেঙ্গালুরু এফসির ম্যাচ থেকে যে খরা দেখা দিয়েছিল তা পরবর্তীতে গোয়া, কেরালা ম্যাচ অবধি বজায় ছিল। যারফলে, এবার ও দলের জয় নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলে। এমনকি শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিপক্ষে ও গোল করে এগিয়ে থেকে শেষ রক্ষা করতে পারেনি। যা সম্ভব হয়েছে গত কয়েকদিন আগে।

Harmanjot Singh Khabra

বর্তমানে নিজেদের এই ছন্দ বজায় রাখাই অন্যতম উদ্দেশ্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। আগামীকাল নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের নতুন দল তথা পাঞ্জাব এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। নর্থইস্ট ম্যাচের এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য থাকবে তাদের। তবে গত ম্যাচে জয় আসলেও খেলোয়াড়দের চোট থাকার দরুণ যথেষ্ট চিন্তা থেকে যাচ্ছে সকলের। উল্লেখ্য, গত ম্যাচ চলাকালীন চোট পান লাল-হলুদের ঘরের ছেলে তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা। পরবর্তীতে তাকে মাঠে দেখা গেলেও আগের মতো নয়। একেবারে বড়সড় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় দেখা যায় দলের এই দাপুটে ফুটবলারকে। তাকে নিয়েই এবার বিশেষ বিবৃতি জারি করল ক্লাব।

আরও পড়ুন: Controversy: মোহনবাগান ম্যাচে রেফারির লাল কার্ড নিয়ে তৈরি একাধিক বিতর্ক  

সেখানে নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের কথা উল্লেখ করে তার গুরুতর চোট পাওয়ার কথা পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়। আরও বলা হয়, বর্তমানে তিনি নিয়মিত ম্যানেজমেন্টের নজরে থাকবেন। সকলেই চান খাবরা তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক। তাই এখন সকলের নজর তার দিকে। পরবর্তীতে সমস্ত পরিস্থিতি দেখে তবেই নাকি সিদ্ধান্ত নেবেন দলের কোচ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.