East Bengal: নিজেদের এই তরুণ প্রতিভাকে ফিরিয়ে আনার ভাবনা লাল-হলুদের

বর্তমানে জোরকদমে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এএফসির টুর্নামেন্টে অংশগ্রহণ করার পাশাপাশি আইএসএলের কথা মাথায় রেখে একের পর এক দাপুটে ফুটবলারদের দিকে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Sourav Mandal East Bengal

বর্তমানে জোরকদমে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এএফসির টুর্নামেন্টে অংশগ্রহণ করার পাশাপাশি আইএসএলের কথা মাথায় রেখে একের পর এক দাপুটে ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। সেখান বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের বেশকিছু তরুণ প্রতিভাকে টানতে মরিয়া ময়দানের এই ফুটবল দল।

যার মধ্যে এবার উঠে আসছে সৌরভ মন্ডলের কথা‌। এই আইএসএল সিজনে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলেছেন এই ফুটবলার। সাতটি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট থেকেছে সৌরভের। এমনকি টুর্নামেন্টের প্লে-অফের লড়াইয়ে ও সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয় দলকে।

   

শোনা যাচ্ছে, আগামী সিজনের কথা মাথায় রেখে বছর তেইশের এই মিডফিল্ডারকে আনতে চাইছে লাল-হলুদ। যদিও তাকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে কেরালার। তাছাড়া আগামী ২০২৫ পর্যন্ত ভুকোমানোভিচের দলের সঙ্গে চুক্তি রয়েছে এই তরুণের। কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে প্রস্তাব পাঠানো হলে নিজের পুরোনো দলে ফিরে আসার কথা ভাবতে পারেন জলন্ধরের এই ফুটবলার।

একটা সময় ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৮ দল থেকে উত্থান ঘটেছিল সৌরভ মন্ডলের। সেই সময় যথেষ্ট নজর কেড়েছিলেন সকলের। পরবর্তীতে রেনবো এফসি হয়ে চলে আসেন এটিকের যুব দলে। তারপর গন্তব্য চার্চিল ব্রাদার্স। সেখানে একটি মরশুম খেলার পর যোগ দেন আইএসএলের অন্যতম সক্রিয় দল কেরালা ব্লাস্টার্সে।

সুযোগ মতো নিজের সেরাটা দিতে চেয়েছেন সর্বদা। ইস্টবেঙ্গলের তরফ থেকে তাকে নেওয়ার ভাবনা থাকলেও ট্রান্সফার ফি নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই ফুটবলার লাল-হলুদে ফিরে আসলে যথেষ্ট শক্তিশালী হতে পারে দলের রিজার্ভ বেঞ্চ।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google