HomeSports Newsঘরের মেয়ের ঘরে ফেরা, বেঙ্গালুরুতে পা রাখলেন সিন্ধু

ঘরের মেয়ের ঘরে ফেরা, বেঙ্গালুরুতে পা রাখলেন সিন্ধু

- Advertisement -spot_img

সোহিনী পোড়েল, কলকাতা: যুদ্ধের অশনি সঙ্কেতে অন্ধকার নেমেছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকে ত্রিমুখী যুদ্ধ শুরু হয়েছে। দুবাই, আবু ধাবি, ইরান, ইজরায়েল সহ একাধিক আকাশসীমা বন্ধ রাখা হয়। আটকে পড়েন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ( PV Sindhu)। ৩ দিন ধরে দুবাইয়ে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার সকালে দেশে ফিরলেন তিনি।

সোমবার রাতে আবু ধাবি থেকে দিল্লিতে এসেছে ইতিহাদের বিমান। মঙ্গলবার দুবাই থেকে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে বিমান পরিষেবা চালু করা হয়েছে। এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজের মতো সংস্থাগুলি পুরনো রুটে ফেরার প্রক্রিয়া শুরু করেছে। ধীরে ধীরে বিমান চালু করছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে এসে পৌঁছন অলিম্পিকে দু’বার অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার।

   

বেঙ্গলুরুতে পৌঁছে নিজের এক্স হ্যান্ডেলে পিভি সিন্ধু লিখেছেন, “গত কয়েকদিন প্রচণ্ড অনিশ্চয়তা আর উদ্বেগের মধ্যে কেটেছে। তবে আমি নিরাপদে বাড়িতে ফিরে এসেছি। দুবাইয়ের সমস্ত আধিকারিক, বিমানবন্দরের কর্মী-সহ প্রত্যেককে ধন্যবাদ জানাই। কঠিন সময়ে তাঁরা আমাদের খেয়াল রেখেছেন, যত্ন নিয়েছেন। তাঁদের পরিষেবা ভাষায় প্রকাশ করা যায় না।“

৩ মার্চ থেকে শুরু অল ইংল্যান্ড ওপেন। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে বার্মিংহ্যাম যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু দুবাইয়ে ঘোর বিপাকে পড়েন তিনি। ইংল্যান্ডগামী বিমান বাতিল। সেই সময় সিন্ধু জানিয়েছিলেন, “দুর্ভোগ এখনও কাটেনি। পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল। কারণ ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন তিনি। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।”

- Advertisement -spot_img
Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img