HomeSports NewsEast Bengal Club : কথা প্রায় পাকা, বাকি শুধু সই

East Bengal Club : কথা প্রায় পাকা, বাকি শুধু সই

পরিস্থিতি ভালোর দিকে রয়েছে বলে জানা গিয়েছে। কথাবার্তাও ভালই হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারা এবং ইমামির মধ্যেকার সম্পর্ক আপাতত মসৃণ বলে মনে করা হচ্ছে।

সই পর্ব এখনও বাকি আছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, প্রাথমিক আলোচনা হয়েছে ইতিমধ্যে। ক্লাবের মালিকানা বা শেয়ার নিয়েও ক্লাব এবং কোম্পানির মধ্যে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার চূড়ান্ত কাগজ তৈরি করার কথা। 

   
East Bengal Club
একই ভুল হয়তো এবার করবে না ক্লাব।

প্রাপ্ত খবর অনুযায়ী, মৌখিক আলোচনার পর কোম্পানির তরফে একটা খসড়া চুক্তি পত্র তৈরি করা হবে। সেটা পরে দেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। তাঁর এবার সেটি বিবেচনা করে দেখবেন। সব ঠিক থাকলে হবে সই।

অতীত থেকে শিক্ষা পাওয়া গিয়েছে। আগামী মরসুমে আর হয়তো একই ভুল করবে না ইস্টবেঙ্গল ক্লাব। আগের থেকে মজবুত দল গঠন করেই নামার পথে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর