East Bengal: চেন্নাইয়িন ম্যাচে দাপুটে জয় লাল-হলুদের, মহেশকে নিয়ে ধোঁয়াশা

কলকাতা: গত শনিবার আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে…

East Bengal Footballer Naorem Mahesh Singh reflects on Indian Football Team

কলকাতা: গত শনিবার আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসি। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। দলের হয়ে গোল করেছেন যথাক্রমে এডমুন্ড লালরিন্ডিকা, বিপিন সিং এবং নন্দকুমার সেকার। অন্যদিকে, চেন্নাইয়িনের হয়ে ইরফান ইয়াদওয়াদ একবার দলকে সমতায় ফেরাতে সক্ষম হলেও পরবর্তীতে আর ধরে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে একের পর এক আক্রমণে কার্যত দিশেহারা হয়ে যায় চেন্নাইয়িন।

এদিন মাত্র ৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলে বল ঠেলে যান এডমুন্ড লালরিন্ডিকা। সেই সুবাদে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৮ মিনিটের মাথায় গোল পরিশোধ করে যান ইরফান। যেটা নিঃসন্দেহে ধাক্কা ছিল সকলের কাছেই। তারপরও বেশ কয়েকবার আক্রমণে উঠে এসেছিল দুই দলের ফুটবলাররা। কিন্তু গোলের দেখা মেলেনি। সহজ সুযোগ নষ্ট করেছিলেন পিভি বিষ্ণু। অমীমাংসিত ফলাফলের মধ্যে দ্বিতীয়ার্ধ শুরু করার পর বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল দুই শিবির।

   

শেষ পর্যন্ত ম্যাচের অন্তিম কোয়ার্টারে বাজিমাত করেন মিগুয়েল ফেরেইরা’রা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয় ভারতীয় তারকা নাওরেম মহেশ সিংকে। যেটা নিঃসন্দেহে চিন্তায় রাখছে সকলকে। সপ্তাহ কয়েক আগেই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এবার ফের চোট। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে অস্কার ব্রুজো বলেন, ‘ আমার আশা রাখছি মহেশের চোট হয়তো খুব গুরুতর হবে না। তবে আগামীকাল পরীক্ষা করে তা পরিস্থিতি বোঝা যাবে। আগে থেকে সেরকম কিছুই বলা সম্ভব না।’