হিমাংশুর জোড়া গোলে দিল্লি টেবিল শীর্ষে, গোয়া রইল তৃতীয় স্থানেই

Kolkata, April 20: সোমবার ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ এ মুখোমুখি হয়েছিল দিল্লি ফুটবল ক্লাব ও স্পোর্টিং ক্লাব দে গোয়া। মোহালির মিনার্ভা অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজিত এই…

delhi-fc-top-table-himanshu-double-goal-beats-sporting-goa

Kolkata, April 20: সোমবার ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ এ মুখোমুখি হয়েছিল দিল্লি ফুটবল ক্লাব ও স্পোর্টিং ক্লাব দে গোয়া। মোহালির মিনার্ভা অ্যাকাডেমি গ্রাউন্ডে আয়োজিত এই ম্যাচটি ২-১ ব্যবধানে গোয়াকে হারিয়েছে দিল্লি এফসি।

এদিন ম্যাচের তিনটি গোল এসেছে দিল্লি ফুটবল ক্লাবের হিমাংশু জাংরা এবং স্পোর্টিং ক্লাব দে গোয়ার অ্যালিস্টার অ্যান্থনি-এর থেকে। ম্যাচের প্রথম গোলটি করেন হিমাংশু জাংরা। ১৯তম মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে স্কোর দাঁড়ায় ১-০।

   

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে স্পোর্টিং গোয়া। ৫১তম মিনিটে বল জালে জড়িয়ে সমতা ফেরান। কিন্তু ম্যাচ জেতার জন্য এটুকু যথেষ্ট ছিল না। দিল্লি এফসির হয়ে ফের একটি গোল করেন হিমাংশু। ৫৪ মিনিটে স্কোর ২-১। আর ম্যাচে ফিরতে পারেনি গোয়া।

আজকের ম্যাচের পর লিগ টেবিলে আরও এক ধাপ এগিয়ে গেছে দিল্লি ফুটবল ক্লাব। বর্তমানে মোট চার ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের মগডালে বসে দিল্লি এফসি। উল্টোদিকে আজকে হারের পর একই স্থানে রয়ে গিয়েছে স্পোর্টিং ক্লাব দে গোয়া। এই মুহূর্তে পাঁচ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গোয়া।