লাল-হলুদের পরাজয়ের প্রসঙ্গে কী বললেন দেবব্রত সরকার?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আইএসএলে এবার জোর ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। টানা দুইটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলে ও সেটা বজায়…

Debabrata Sarkar Statement

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আইএসএলে এবার জোর ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। টানা দুইটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলে ও সেটা বজায় থাকেনি তৃতীয় ম্যাচে। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে ময়দানের এই প্রধানকে‌। যেটা নিঃসন্দেহে ব্যাপক হতাশ করেছে সকল ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, এগিয়ে থেকে এবার পরাজিত হতে হয়েছে দলকে।

ম্যাচের প্রথমার্ধে এডমুন্ড লালরিনডিকার গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বদলে গিয়েছিল ম্যাচের গতিবিধি। ম্যাচের ৬১ মিনিটের মাথায় স্টিফেন এজের গোলে সমতায় ফিরেছিল ম্যান অফ স্টিল। তারপর থেকেই যেন হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছিল জামশেদপুর এফসি‌। ম্যাচের শেষ লগ্নে পরিবর্ত হিসেবে মাঠে নামেন জাপানি ফুটবলার রেই তাচিকাওয়া। শেষ পর্যন্ত তাঁর গোলেই কার্যত পরাজিত হয় ইস্টবেঙ্গল। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমরা খারাপ খেলেছি। ম্যাচটা হেরেছি। আমরা চেষ্টা করবো আগামী ম্যাচটা ভালো খেলার‌। কোচের সাথে কথা হয়েছে। গোয়ার বিপক্ষে দল ভালো খেলবে এটা আশা করি।’

   

আগামী ৫ই মার্চ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ খেলতে নামবে লাল-হলুদ শিবির। যেখানে‌ তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মানোলো মার্কেজের এফসি গোয়া। গত ডিসেম্বরে তাঁদের কাছেই সুপার কাপের ফাইনালে পরাজিত হয়েছিল মশাল ব্রিগেড। এবার বদলার লড়াই সৌভিক চক্রবর্তীদের কাছে।