CSK vs LSG: লখনউয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে চেন্নাই, প্লে-অফে চোখ

একানায় আজ চেন্নাইয়ের সামনে বড় পরীক্ষা। লখনউ প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেলেও ভেস্তে দিতে পারে সিএসকের স্বপ্ন।

By Sandipa Nandy

Published:

Follow Us
csk-vs-lsg-ipl-2026-preview-lucknow

Kolkata, May 15: আজ (১৫ মে) আইপিএল ২০২৬-এর ৫৯তম ম্যাচে টেবিলের তলানিতে থাকা লখনউ সুপার জায়ান্টসের সম্মুখীন হবে চেন্নাই সুপার কিংস। নবাবের শহর লখনউ -এর একানা স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

গাণিতিকভাবে চেন্নাইয়ের প্লে-অফে ওঠার এখনো সম্পূর্ণ সুযোগ রয়েছে। তাই আজ একানা স্টেডিয়ামে লখনউ এর বিরুদ্ধে ডু অর ডাই পরিস্থিতিতে খেলবে সিএসকে। এই মুহূর্তে ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রুতুরাজের দল। টানা তিন ম্যাচে তারা অপরাজিত। আজকের ম্যাচ জিতলেই চতুর্থ স্থানে উত্তীর্ণ হবে। এই সুযোগ হাতছাড়া করবে না পাঁচবারের চ্যাম্পিয়নরা।

   

উল্টোদিকে, আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে ঋষভ পন্থের লখনউ। ১১টির মধ্যে মাত্র ৩টি তে জয়ী লখনউ। এখন শুধু মান রক্ষার জন্য মাঠে নামবে এই দল। হারানোর আর কিছু নেই। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে ঋষভরা ভয়ডরহীন খেলবে বলেই আশা করা হচ্ছে। আর তাতে ভেস্তে যেতে পারে চেন্নাইয়ের প্লে-অফের স্বপ্ন।

পরিসংখ্যান অনুসারে, আইপিএল ইতিহাসে এই দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছে সাতবার। তাদের মধ্যকার মুখোমুখি লড়াইটি অত্যন্ত সমানে-সমানে। কারণ উভয় দলই তিনটি করে ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় লখনউয়ে আর্দ্র আবহাওয়ার কথা বলা হয়েছে। সেখানে তাপমাত্রা থাকবে প্রায় ৩৬° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা থাকবে ৩৮%।

একানা স্টেডিয়ামের পিচ কালো ও লাল মাটির মিশ্রণে তৈরি। এখানকার উইকেটটি ফ্ল্যাট। নতুন বলে সাইড মুভমেন্ট থাকে, তবে উইকেটের গতি কমে আসার সম্ভাবনা রয়েছে। স্পিনাররা বড় ভূমিকা পালন করবে। দ্বিতীয় ইনিংসে শিশির একটি বড় ফ্যাক্টর হতে পারে।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উর্ভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, ম্যাট শর্ট, শিবম দুবে, আকিয়াল হোসেইন, আনশুল কাম্বোজ, নুর আহমেদ, মুকেশ চৌধুরী।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রশান্ত বীর।

লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ, জশ ইঙ্গলিস, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটরক্ষক), এইডেন মার্করাম, অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, মহম্মদ শামি, দিগ্বেশ সিং রাঠি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: আবেশ খান।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google