কলম্বিয়ার কাছে আটকে গেল পর্তুগাল, গোল পেলেন না রোনাল্ডো

Colombia vs Portugal: ফের ড্র রবার্তো মার্টিনেজের ছেলেদের। এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পর্তুগালের। গ্ৰুপ ‘কে’ এর প্রথম ম্যাচে তাঁরা আটকে গিয়েছিল দুর্বল কঙ্গোর কাছে।…

Colombia vs Portugal: ফের ড্র রবার্তো মার্টিনেজের ছেলেদের। এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পর্তুগালের। গ্ৰুপ ‘কে’ এর প্রথম ম্যাচে তাঁরা আটকে গিয়েছিল দুর্বল কঙ্গোর কাছে। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল ফুটবলপ্রেমীদের। তারপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে পাঁচ গোলের বড় ব্যবধানে জয় আসলেও এবার ফের আটকে যেতে হল কলম্বিয়ার কাছে। বলতে গেলে যেন হার বাঁচাল পর্তুগিজরা। উজবেক ম্যাচে সিআর সেভেন জাদু দেখা গেলেও গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ফের নিষ্ক্রিয় থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এই ম্যাচে ড্র করার ফলে গ্ৰুপ রানার্স হয়েই পরের রাউন্ডে স্থান করে নিল পর্তুগিজরা। বলাবাহুল্য, কলম্বিয়া ম্যাচে রোনাল্ডোর দিকে সকলের নজর থাকলেও প্রতিপক্ষের জমাটবাঁধা রক্ষণে বারবার আটকে যেত হল ইউরো সেরা এই ফুটবলারকে। ম্যাচ শুরুর আগে খাতায় কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও ম্যাচে দেখা গিয়েছিল অন্য ছবি। বল দখলের পাশাপাশি আক্রমণ সংগঠিত করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় ছিল প্রতিপক্ষের ফুটবলাররা। তবে মাঝে মধ্যে কলম্বিয়ার রক্ষণভাগে হানা দিয়ে বেশ কয়েকবার গোলের মুখ খোলার চেষ্টা করলেও নিজেদের সুযোগ নষ্টের খেসারত দিতে হল ব্যাপকভাবে।

   

অপরদিকে, পর্তুগিজ ডিফেন্ডারদের টেক্কা দিয়ে ডেভিনসন বল গোলে ঠেলে দিলেও জয় ছিনিয়ে নিতে পারেনি কলম্বিয়া। অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় গোল। যারফলে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ম্যাচ।এমন পরিস্থিতিতে পর্তুগালের কোচের পরিকল্পনা নিয়ে ও সমালোচনা করতে শুরু করেছেন ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশ। সামনে আরও কঠিন লড়াই। আগামী ৩রা জুলাই লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নক আউট ম্যাচে নামছে পর্তুগাল। সেদিকে নজর থাকবে প্রত্যেকের।