CFL : গোল করেই চলেছেন জিতেন মুর্মু, ফাইনালে উঠল দল

ধারাবাহিকভাবে ভালো খেলছেন ভবানীপুর স্পোর্টিং ক্লাবের (Bhawanipur SC) জিতেন মুর্মু। সেই সঙ্গে গোল করে চলেছেন নিয়মিত। যার সুবাদে নৈহাটি গোল্ড কাপ টুর্নামেন্টে দল চলে গেল ফাইনালে। আসন্ন কলকাতা ...

By Rana Das

Published:

Follow Us
Jiten Murmu focus on upcoming calcutta football league

ধারাবাহিকভাবে ভালো খেলছেন ভবানীপুর স্পোর্টিং ক্লাবের (Bhawanipur SC) জিতেন মুর্মু। সেই সঙ্গে গোল করে চলেছেন নিয়মিত। যার সুবাদে নৈহাটি গোল্ড কাপ টুর্নামেন্টে দল চলে গেল ফাইনালে।

আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য ভালো দল গঠন করেছে ভবানীপুর স্পোর্টিং ক্লাব। স্কোয়াডে তারকার ছড়াছড়ি। যার মধ্যে অন্যতম কলকাতার দুই প্রধান ঘোরা জিতেন মুর্মু। কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে গোলের পর গোল করছেন তিনি।

   

Bhawanipur SC won against Calcutta Customs

নৈহাটি গোল্ড কাপের ফাইনালে চলে গিয়েছে ভবানীপুর। জিতেন ছাড়াও গোল পেয়েছেন বিদেশি ফুটবলার ক্রীজো। ক্রীজো ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ। পরীক্ষিত ফুটবলার।

এর আগে বিদেশিদের মধ্যে গোল করেছেন মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা ইচে। গোল করা যেমন ভবানীপুরের অভ্যাসে পরিণত হয়েছে, তেমনই তাদের খেলায় রয়েছে দলগত মেল বন্ধন। কিংশুক দেবনাথরা পিছন থেকে আক্রমণে সাহায্য করছে। তবে গোল হজম করা দলকে রুখতে হবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google