প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিলের হার, নেইমারকে ফেরানোর দাবিতে সরব সমর্থকরা

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। বস্টনে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ছিল নিষ্প্রভ। সেকারণে সমর্থকরা গ্যালারি থেকে নেইমারকে দলে ফেরানোর দাবি জানিয়েছেন।…

Brazil vs France friendly match

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। বস্টনে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ছিল নিষ্প্রভ। সেকারণে সমর্থকরা গ্যালারি থেকে নেইমারকে দলে ফেরানোর দাবি জানিয়েছেন। কোচ আনচেলত্তি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বর্তমান স্কোয়াডের ওপর আস্থা রাখার কথা বলেন।

ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচে এদিন ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকে। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন গ্লেসন ব্রেমের। ১০ জনের দল নিয়েও ফ্রান্সের এই জয় প্রশংসনীয়। নেইমারহীন ব্রাজিল এদিন মাঠে দাগ কাটতে পারেনি। তাই ম্যাচ চলাকালীন ব্রাজিলের ‘পোস্টার বয়’কে দলে ফেরানোর দাবি জানান।

Advertisements

বস্টনের এই ম্যাচে ম্যাচের প্রথমার্ধেই গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের প্রথম এই গোলটি আসে ৩২ মিনিটে। এরপর দ্বিতীয়ার্ধে গোল আসে দুই দলেরই। ফ্রান্সের হয়ে ৬৫ মিনিট হুগো একিতিকে এবং ৭৮ মিনিটে ব্রাজিলের গ্লেসন ব্রেমের বল জালে জড়ান। স্কোর দাঁড়ায় ২-১। এই ব্যবধানে আর সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। ১ গোল ম্যাচ জয়ী ফরাসিরা।

আক্রমণভাগে নেইমারের অভাব স্পষ্টভাবে ফুটে ওঠে এবং দর্শকরা নেইমারকে নিয়ে স্লোগান দেন। ব্রাজিল পরবর্তী প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।