T20 World Cup: টি২০ বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস

চলতি বছরের জুনে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ben stokes not willing to participate in t20 world cup

চলতি বছরের জুনে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ২৯ জুন বার্বাডোজে হবে সিরিজের ফাইনাল ম্যাচ।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইংল্যান্ড সিনিয়র দলের ক্রিকেটার বেন স্টোকস আজ নিশ্চিত করেছেন যে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তিনি খেলতে আগ্রহী নন।’

   

Mohun Bagan: চেন্নাইনকে জিতিয়ে ‘সেভজিৎ’ বললেন ‘মোহনবাগান সেরা’

বেন স্টোকস বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। ক্রিকেটের সব ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে পুরো ভূমিকা রাখার জন্য নিজের বোলিং ফিটনেসের ওপর জোর দিচ্ছি। আইপিএল এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে রাখা বড় সিদ্ধান্ত। আশা করি এই সিদ্ধান্ত ভবিষ্যতে আমাকে একজন অলরাউন্ডার খেলোয়াড় হতে সহায়তা করবে এবং আমি যেটা করতে চাইছি, সেটা করতে পারবো।’

T20: W, W, W… টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বার হ্যাট্রিক করলেন ২১ বছরের ক্রিকেটার

৩২ বছর বয়সী বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করেছেন। ১০২ টেস্টে ১৩ টি সেঞ্চুরি, ১ টি ডাবল সেঞ্চুরি ও ৩১ টি হাফ-সেঞ্চুরি সহ ৬৩১৬ রান করেছেন তিনি। একই সঙ্গে ওয়ানডেতে ১১৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরিসহ ৩৪৬৩ রান করেছেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৪টি ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরি সহ ৯৩৫ রান করেছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ২৯৮টি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google