গতবার কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সকে পরাজিত করে বিশ্ববিজয়ী হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। তৃতীয়বারের মতো খেতাব এসেছিল মারাদোনার দেশে। সেই ধারা বজায় রাখার লক্ষ্যেই এবার মাঠে নামবে লিওনেল স্কালোনির ছেলেরা। আগামী ১১ই জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল কাতার বিশ্বকাপ জয়ীদের। সেক্ষেত্রে একটা সময় ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল কাতারের নাম। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আসলে পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির আঁচ এসে পড়েছিল সূচিতে।
Read More: কেরালার বধ করে পাঁচে উঠল পাঞ্জাব, ছয়ে নামল ইস্টবেঙ্গল
এমনকি গুয়াতেমালার জন্য ও মেলেনি বিশ্ব ফুটবল সংস্থার অনুমোদন। অবশেষে চূড়ান্ত হয়েছে নয়া দুই প্রতিপক্ষ। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এবার জাম্বিয়া সহ মৌরিতানিয়ার বিরুদ্ধে নামতে চলেছে আর্জেন্টিনা। বলাবাহুল্য, আফ্রিকার এই দুই দেশের বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতেই খেলতে চলেছে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। যারফলে নিজেদের দেশের স্টেডিয়ামে জাতীয় দলের জার্সিতে মেসির ম্যাজিক দেখার সুযোগ পেতে চলেছেন আর্জেন্টাইনরা। মনে করা হচ্ছে পুরনো প্রতিপক্ষের বিরুদ্ধে ঘোষিত স্কোয়াড নিয়েই হয়তো মাঠে নামবে স্কালোনি ব্রিগেড।
তবে সেক্ষেত্রে মেসি নেতৃত্বে থাকলেও চোট সমস্যার জন্য হয়তো থাকছেন না লাউতোর মার্টিনেজ। এছাড়াও নতুন মুখের মধ্যে দেখা যেতে চলেছে গ্যাব্রিয়েল রোজাস সহ আরও কয়েকজনকে। কিন্তু কবে আয়োজিত হতে চলেছে এই দুই ম্যাচ ? জানা গিয়েছে আগামী ২৭শে মার্চ মৌরিতানিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। তারপর দিন তিনেকের বিশ্রামের পর ৩১শে মার্চ দল নামবে জাম্বিয়ার বিরুদ্ধে।




















