ছুটির মাঝেও নিজেকে ফিট রাখছেন আলাদিন

দুরন্ত ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ডুরান্ড ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Alaaeddine Ajaraie in Chennaiyin FC vs NorthEast United FC match ISL

দুরন্ত ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ডুরান্ড কাপ। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। প্রথমবারের মতো এই‌ ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট জয় করেছে পাহাড়ের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ও জয় দিয়ে শুরু করেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তারপর সময় যত এগিয়েছে ততই বজায় থেকেছে সেই ধারা।

যারফলে অনায়াসেই প্রথম ছয়ে উঠে এসেছিল নর্থইস্ট। পরবর্তীতে জয়ের ধারা বজায় থাকার সুবাদে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল আলাদিন আজারেইরা (Alaaeddine Ajaraie)। কিন্তু চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। সেই ম্যাচে হেরেই ছিটকে যেতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ থেকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। তাই ডুরান্ড কাপ নিয়েই সিজন শেষ করেছে জন আব্রাহামের দল।

   

সেইসাথে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল এই ফুটবল দলের। সেইমতো আলাদিন আজারাইয়ের সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে তাঁদের তরফে। বলাবাহুল্য, এবারের এই ফুটবল সিজনে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল এই মরোক্কান তারকার। একের পর এক ম্যাচে সহজেই জয় এনে দিয়েছিলেন দলকে। যারফলে আগামী সিজনে ও তাঁর উপরেই ভরসা রাখছে ম্যানেজমেন্ট। বর্তমানে সিজন শেষ হলেও নিজেকে ফিট রাখছেন এই তারকা‌।

বেশ কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে সেই সম্পর্কিত একটি ছবি আপলোড করেন আলাদিন। যেখানে দেখা যায় তার জিমনেসিয়ামের ছবি। আসলে ছুটির ফাঁকে নিজেকে প্রস্তুত রাখছেন এই তারকা। এই বছর আইএসএল হাতছাড়া হলেও আগামী মরসুমে নর্থইস্টের জার্সিতে নিজেকে মেলে ধরাই অন্যতম লক্ষ্য এই গোলমেশিনের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google