Monday, May 25, 2026
Home Sports News কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! পিছিয়ে গেল আইএফএ বৈঠক

কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! পিছিয়ে গেল আইএফএ বৈঠক

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ২০ সেপ্টেম্বর মিনি ডার্বিতে ‘ভূমিপুত্র’ ইস্যুতে জট অব্যাহত। লিগের দখলে কার সেই নিয়ে ফের রয়ে গেল ধোঁয়াশা। আগামী বৃহস্পতিবার অর্থ্যাৎ ২৪ অক্টোবর আইএফএ গভর্নিং বডির (IFA Governing Body) বৈঠকে ইস্টবেঙ্গল (East Bengal FC) বনাম মহামেডান (Mohammedan SC) ম্যাচে ‘ভূমিপুত্র’ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও। এদিনের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধার্য হয়েছে বৈঠকেরনতুন দিন। ফলে লিগের চ্যাম্পিয়ন কে হবে সেই নিয়ে কৌতূহল বাড়ছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে।

- Advertisement -

কলকাতায় ফের বিধ্বংসী আগুন, টেরেটি বাজারে অগ্নিকাণ্ডে দমকলের ১৫ টি ইঞ্জিন

   

কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহামেডান বিধি ভঙ্গ করেছিল বলে আইএফএতে অভিযোগ করেছিল লাল-হলুদ শিবির। অভিযোগ ছিল ‘ভূমিপুত্র’ নিয়ম মেনে ৪ জন ফুটবলারকে ৯০ মিনিট খেলেনি সাদা-কালো ব্রিগেড। সেই অভিযোগের ভিত্তিতে আইএফএ-এর ডিসিপ্লিনারি কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় আইএফএ-এর নিয়ম লঙ্ঘন করেছে মহামেডান। তাই ম্যাচের সম্পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হয় লাল-হলুদ ব্রিগেডকে। এই নিয়ে ক্ষুব্ধ হয়ে মহামেডান শিবির। পাশাপাশি আইএফএ-এর বিরুদ্ধে এক তরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে লিগে আর না খেলার কথা জানিয়ে দিয়েছিল লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা ডায়মন্ডহারবার এফসি।

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের আগে সুখবর ঋষভ পন্থের

আইএফএ ডিসিপ্লিনারি কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে মহামেডান স্পোর্টিং ক্লাব তাঁদের বক্তব্য শোনার জন্য পুনরায় একটি সভার জন্য অনুরোধ জানিয়েছিল। একইসঙ্গে সদ্য আইলিগ তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন ডায়মন্ডহারবার এফসি এই গৃহীত সিদ্ধান্তের ফলে তাঁদের খেতাবের দৌড়ে পিছিয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য শোনার জন্য আবেদন জানায়। ফলে আইএফএ ডিসিপ্লিনারি কমিটি গত শুক্রবার আরও একটি বৈঠকের সিদ্ধান্ত নেয়।

এদিনের বৈঠকে মহামেডান স্পোর্টিং ক্লাব তাঁদের বিরুদ্ধে ওঠা ‘ভূমিপুত্র’ খেলানোর নিয়ম লঙ্ঘনের অভিযোগ নিয়ে জানায় ভুল বশত তাঁরা এই নিয়ম লঙ্ঘন করেছিল এবং বিষয়টি নজরে আসার পর তারা ভুল সংশোধন করে নেয়। এই প্রেক্ষিতে শাস্তি কমানোর আবেদন জানায় সাদা কালো ব্রিগেড। অন্যদিকে ডায়মন্ড হারবারের বক্তব্য, অন্য একটি ক্লাবের এই শাস্তির ফলে তারা ভুল না করেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইএফএ ডিসিপ্লিনারি কমিটি সব পক্ষের কথা শোনেন। শোনার পর বিষয়টি গভর্নিং বডির কাছে পাঠানোর সুপারিশ করে।

কোন অভিনেতাকে নিজের বায়োপিকে পছন্দ ফাঁস করলেন নীরজ চোপড়া

জানা যায় গভর্নিং বডির কাছে এই দুই ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য রাখার সুযোগ পাবে। সেখানে দুই ক্লাবের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গভর্নিং বডি। আগামী ২৪ তারিখ এই বৈঠকের কথা থাকলেও ,সেই বৈঠক বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২৮ অক্টোবর বৈঠকের জন্য নতুন দিন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই মাসের মধ্যেই কি কলকাতা লীগ শেষ হবে? তা নিয়ে প্রশ্ন উঠছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে। ইস্টবেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হলে দীর্ঘ ৭ বছর পর কলকাতা ফুটবল লিগের ট্রফি আসবে ক্লডিয়াস সরণির এই ক্লাবে।

Follow on Google