Home Sports News স্বস্তির খবর ভারতীয় শিবিরে, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

স্বস্তির খবর ভারতীয় শিবিরে, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

Abhishek Sharma Hospitalized

কলকাতা: আগামী ১২ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নামিবিয়া। এর আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। যদিও নামিবিয়ার বিরুদ্ধে তিনি খেলবেন কিনা, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা থাকলেও আপাতত পরিস্থিতি স্থিতিশীল।

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ভারত। সেই ম্যাচে প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন অভিষেক শর্মা। এই ম্যাচের আগে থাকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মেডিক্যাল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে বিশ্রামে রাখে। ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেন ভারতীয় ওপেনার।

   

বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক শর্মার সতীর্থ তিলক বর্মা বলেন, “আমরা দিল্লি পৌঁছনোর পর কিছু পরীক্ষানিরীক্ষার জন্য অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বেশ ভালোই আছে। ম্যাচের আগে একটা গোটা দিন রয়েছে, পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে খেলবে কিনা।“ মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, “অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছেন। তবে আমরা দু’দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।“ আগামী ১৫ ফেব্রুয়ারি হবে ভারত-পাক মহারণ।

Follow on Google