Sachin Tendulkar: শচীনের ভিডিও ঘিরে হাসির রোল নেট দুনিয়ায়

খোশমেজাজে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) । সমুদ্র সৈকতে তাকে দেখা যাচ্ছে মজা করতে। গোয়ায় গিয়েছেন তিনি। বানিয়েছেন ভিডিও সেই ভিডিওতে আশেপাশেও প্রচুর মানুষজন দেখা যাচ্ছে তার মাঝেই একটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

খোশমেজাজে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) । সমুদ্র সৈকতে তাকে দেখা যাচ্ছে মজা করতে। গোয়ায় গিয়েছেন তিনি। বানিয়েছেন ভিডিও সেই ভিডিওতে আশেপাশেও প্রচুর মানুষজন দেখা যাচ্ছে তার মাঝেই একটি ছোট্ট অংশ ঘিরে শুরু হয়েছে আলোচনা ।

https://fb.watch/gHF0qZIgUV/

   

ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে শচীন কিছু বলছেন এবং তার পিছনেই একটি ওয়াটার স্কুটার ভুলবশত একজনের বুকের উপর থেকে চলে যাচ্ছে বা বলা যেতে পারে ধাক্কা মারছে । এই ভিডিওই সম্প্রীতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার শেয়ার করা ভিডিওর এইটুকু অংশ কেটে বিভিন্নভাবে ব্যবহার করছে নেটিজেনরা। 

অন্যদিকে নেটিজেনদের কাছে এটি নতুন হাসির খোরাক। তবে অনেকেই এ ঘটনা কে তুলনা করছেন পুরোন সেই উপমা ” আগ লাগে বস্তি মমে, মে আপনি মাস্তি মে ” এর সাথে যার অর্থ বলার কোন দরকার আছে বলে মনে হয় না ।যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি শচীন । তবে এই একই ভিডিও দেখে অনেকেই তার খাওয়া-দাওয়া বা গোয়ায় কাটানোর শচীনের ছোট ছোট মুহূর্তের উপর বেশি মনোযোগ দিয়েছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google