Pritam Kotal: বাগান ছাড়ছেন প্রীতম! তুঙ্গে জল্পনা

প্রীতম কোটালকে (Pritam Kotal) কেন্দ্র করে ফের বাড়ছে জল্পনা। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। জোরালো হয়েছে প্রীতমের দল বদল করার সম্ভাবনা।

By Rana Das

Published:

Follow Us
Pritam Kotal

প্রীতম কোটালকে (Pritam Kotal) কেন্দ্র করে ফের বাড়ছে জল্পনা। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। জোরালো হয়েছে প্রীতমের দল বদল করার সম্ভাবনা।

শনিবার সন্ধ্যা থেকে প্রীতম কোটালকে নিয়ে নতুন করে গরম হতে শুরু করেছে দল বদলের বাজার। অনেকে দাবি করছেন যে প্রীতমের দল বদল করা নিশ্চিত। দেশের অন্যতম সেরা এই ডিফেন্ডারের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের আলোচনা চূড়ান্ত হয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের, এমনটাও সরাসরি দাবি করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো ক্লাবের পক্ষ থেকে পাকাপাকিভাবে কিছু ঘোষণা করা হয়নি। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে প্রীতম কোটালকে কেন্দ্র করে তৈরি হয়েছিল জল্পনা।

   

বিগত মরসুমেও প্রীতম কোটালকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি অবশ্য দল বদল করেননি। এটিকে মোহন বাগানের হয়েই খেলেছিলেন। শুধু খেলেননি, ইন্ডিয়ান সুপার লীগ জয়ের পিছনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এখনও দেশের অন্যতম সেরা ডিফেন্ডার প্রীতম। কিন্তু তার বয়সটাও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সময় থাকতে পরিবর্ত ফুটবলার হাতে রাখা হবে বুদ্ধিমানের কাজ। হরমিপমের মতো ফুটবলার কলকাতার মাঠে মানিয়ে নিতে পারলে মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষে সেটা হবে বাড়তি পাওনা।

ইতিপূর্বে শোনা গিয়েছিল, প্রীতম কোটালকে ছেড়ে দিতে সবুজ মেরুন শিবিরের খুব একটা আপত্তি নাকি নেই। এমনকি নতুন সিজনে তাকে পুরো ম্যাচ টাইমের ব্যাপারে আশ্বাসও নাকি দেওয়া হয়নি। অন্য দিকে কেরালার দলটি প্রীতমকে পূর্ণ সময়ের জন্য মাঠে পেতে আগ্রহী বলে শোনা গিয়েছে। এখনও বিষয়টি স্পষ্ট নয়। দল বদল শেষ পর্যন্ত বাস্তবে হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google