উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা, বাড়তি স্টপেজে রেলের

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িছিল পূর্ব রেল৷ ঠিক একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও সুখবর শোনাল পূর্ব রেল৷ পরীক্ষার দিনগুলিতে পড়ুয়াদের সুবিধার্থে নির্দিষ্ট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িছিল পূর্ব রেল৷ ঠিক একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও সুখবর শোনাল পূর্ব রেল৷ পরীক্ষার দিনগুলিতে পড়ুয়াদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ে বেশকিছু ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়বে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷

পূর্ব রেল সূত্রে খবর, ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি যেদিন যেদিন পরীক্ষা রয়েছে সেই দিনগুলিতে সকাল ৮টা থেকে ৯.৫৪ পর্যন্ত এবং দুপুর ১ থেকে আড়াইটের মধ্যে ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে৷ মোট ২১টি ট্রেন অতিরিক্ত স্টপেজে দাঁড়াবে৷ শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় ইএমইউ বা প্যাসেঞ্জার ট্রেনগুলি দিনের নির্দিষ্ট সময়ে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে৷

   

আবার বারাসত-বনগাঁ শাখার ট্রেনগুলি সংহতি ও বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে৷ এছাড়াও শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, কাটোয়া বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে৷ পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাই বাড়তি পরিবহণের আয়োজনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেল তরফে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google