গণধর্ষণ কাণ্ডে নতুন মোড়, নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কলকাতা: কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজের (South Calcutta Law College) গণধর্ষণকাণ্ডে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় কলেজের নাইট গার্ডের মোবাইল ফোন কেড়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: কসবায় সাউথ ক্যালকাটা ল’ কলেজের (South Calcutta Law College) গণধর্ষণকাণ্ডে সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় কলেজের নাইট গার্ডের মোবাইল ফোন কেড়ে নিয়েছিল অভিযুক্তরা। পুলিশের প্রাথমিক তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে গার্ড রুমের বাইরে বসেছিলেন নাইট গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায়। সেই সময় কলেজের (South Calcutta Law College) গার্ড রুমের ভিতরেই ওই ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

   

তদন্তকারীদের অনুমান, যাতে নিরাপত্তারক্ষী কোথাও ফোন করে পুলিশ বা অন্য কাউকে খবর দিতে না পারেন, তাই পরিকল্পনা করেই প্রথমেই তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সেখানেও দেখা গিয়েছে, নির্যাতিতার চিৎকার সত্ত্বেও কেউ কোনও রকম সাহায্য করেনি।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় কলেজের (South Calcutta Law College) মূল গেট বন্ধ ছিল। ফলে ছাত্রীটি কোনওভাবে পালিয়ে গিয়েও সঠিক সময়ে সাহায্য পাননি। অভিযোগ, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও তাঁর দুই সহযোগী প্রথমে কলেজের ভিতরেই ছাত্রীকে টেনে নিয়ে যায়। তারপর ঘটে নৃশংস ঘটনা।

তদন্তকারীদের দাবি, নাইট গার্ডের ভূমিকাও সন্দেহজনক। ঘটনার সময় তিনি ঠিক কোথায় ছিলেন এবং কেন তিনি কোনও প্রতিরোধ করেননি বা পরে পুলিশকে জানাননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনার দিন রাতেই নির্যাতিতা কোনওভাবে গেটের দিকে ছুটে যান সাহায্যের আশায়। কিন্তু নিরাপত্তারক্ষীর সামনেই তাঁকে ফের টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে একটি সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসেছে।

নির্যাতিতার পরিবার থেকে জানা গিয়েছে, কলেজের (South Calcutta Law College) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার অভিযোগ করা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কলেজের নিরাপত্তা কর্মী সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফোরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

অন্যদিকে, এই ঘটনার জেরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। বিরোধী দলগুলি রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

পুলিশ জানিয়েছে, নাইট গার্ডের মোবাইল ফোনের কল লিস্ট এবং লোকেশন ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তার পূর্ণ তথ্য বের করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।

এখনও পর্যন্ত কলেজ (South Calcutta Law College) প্রশাসনের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে আগামী দিনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এই ঘটনার পর কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেক পড়ুয়া ও অভিভাবক কলেজ কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google