Sonakshi Sinha:রাজনীতিতে আসতে নারাজ সোনাক্ষী! কারণ জানালেন নিজেই

তাঁর বাবা সাংসদ! তাঁর মা’ও রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দুই ভাইও রাজনীতিতে। শুধুমাত্র তিনি এখনও রাজনীতির ময়দানে নামেননি! তাহলে তাঁর রাজনীতির ময়দানে নামা কি শুধু সময়ের অপেক্ষা ? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তাঁর বাবা সাংসদ! তাঁর মা’ও রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দুই ভাইও রাজনীতিতে। শুধুমাত্র তিনি এখনও রাজনীতির ময়দানে নামেননি! তাহলে তাঁর রাজনীতির ময়দানে নামা কি শুধু সময়ের অপেক্ষা ? নাকি তিনি রাজনীতিতে আসতে অনিচ্ছুক ? একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন তাঁর ইচ্ছের কথা। সোনাক্ষীর সাফ কথা, তিনি বাবার মতো নন। ‘খামতি’ রয়েছে তাঁর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, তিনি একেবারেই রাজনীতির ময়দানে আসতে রাজি নন। বাবা, দাদা, মায়ের মতো রাজনীতি ঠিক তাঁর পছন্দ নয়। তাঁর পছন্দের জায়গা অভিনয়। তাই রাজনীতিতের তাঁর অভিষেক হবে কি না সেই প্রসঙ্গে অভিনেত্রী খানিক মজার ছলেই বলেন, এ বার তো তবে বলবেন, এখানেও স্বজনপোষণ করে। প্রসঙ্গত তাঁর বাবা তৃণমূলের সাংসদ। তিনি এইবারও আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন । 

   

তিনি আরও জানিয়েছেন যে বেশ কিছু বিষয় তিনি ব্যক্তিগত রাখতে ভালবাসেন। অভিনেত্রীর কথায়, ‘‘রাজনীতিতে এলে গোটা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা আমার মধ্যে নেই।’’ তাই তিনি অভিনয়েই থাকতে ভালবাসেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google