Share Market: ভোটগণনা শুরু হতেই শেয়ার বাজারে বিরাট ধস!

এক্সিট পোল সামনে আসার পর চড়চড় করে উঠেছিল শেয়ার বাজার। কিন্তু আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে। ১৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। দেশজুড়ে এবার সাত দফায় ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Stock market fall India

এক্সিট পোল সামনে আসার পর চড়চড় করে উঠেছিল শেয়ার বাজার। কিন্তু আজ, মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই ধস নামল শেয়ার বাজারে। ১৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স।

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

   

১ জুন শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে। এনডিএ আসনসংখ্যা ৩৫০-র ওপরে থাকবে বলে এক্সিট পোলগুলিতে দাবি করা হয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের আসনসংখ্যা ১৫০-র নীচে থাকবে বলে জানিয়েছিল বেশিরভাগ এক্সিট পোল।

গণনার শুরুতেই বারাণসীতে পিছিয়ে পড়লেন মোদী

এদিন লোকসভা নির্বাচনের ফলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। গুজরাতের সুরাত আসনের বিজেপি প্রার্থীকে ইতিমধ্যে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে আজ গোটা দেশের ৫৪২টি লোকসভা আসনের গণনা অনুষ্ঠিত হচ্ছে। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google