উচ্চশিখরে দালাল স্ট্রিট! বৃদ্ধি পেল সেনসেক্স, নিফটি

সকাল থেকেই বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারের সূচকগুলি। তার ফলেই উচ্চ শিখরে পৌঁছেছে দালাল স্ট্রিট। তাই আজ সকাল সকাল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.49 শতাংশ অথবা 373.24 ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Nifty

সকাল থেকেই বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজারের সূচকগুলি। তার ফলেই উচ্চ শিখরে পৌঁছেছে দালাল স্ট্রিট। তাই আজ সকাল সকাল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.49 শতাংশ অথবা 373.24 পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁচেছে 76979.81 শতাংশে। অপরপক্ষে নিফটি প্রায় 0.50 শতাংশ অথবা 115.90 পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁচেছে 23438.85 শতাংশে। তবে এদিন সেক্টরগুলির মধ্যে নিফটি এফএমসিজি -র সূচকে পতন লক্ষ্য করা গিয়েছে।

অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক আবার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

   

তবে আজ সকালে যে সকল ট্রেড উচ্চ শিখরে ছিল সেগুলি হল আর্চিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি, ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার, শোভা, ওয়ান 97 কমিউনিকেশনস, JM Financial, Hitachi Energy India, Macrotech Developers, কেইআই ইন্ডাস্ট্রিজ, এবং এল অ্যান্ড টি ফিনান্সের শেয়ার ইতাদি। আবার পতনের মুখে পড়েছিল যেগুলি তাদের মধ্যে এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ক্যাপলিন পয়েন্ট ল্যাবরেটরিজ, ম্যারিকো, ব্লু স্টার, জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস, রেনবো চিলড্রেন মেডিকেয়ার, ডাবর ইন্ডিয়া, Nippon Life India Asset Management, Hindustan Unilever এবং নারায়ণা হৃদয়ালয়ের স্টক উল্লেখযোগ্য।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google